1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবিপ্রবিতে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা, ছাত্রলীগের রুমে বিপুল অস্ত্রশস্ত্র

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের ছাত্রলীগ নেতাদের রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

এতে বলা হয়েছে- সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে জানানো যাচ্ছে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের নীতিনির্ধারণী ব্যক্তিদের সঙ্গে জরুরি আলোচনা ও বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ধারা ১১ (১২) অনুযায়ী সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ড (সকল ধরনের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন ও পেশাজীবী সংগঠন) বন্ধ ঘোষণা করা হলো অর্থাৎ রাজনীতিমুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ম্যাডাম (উপাচার্য) রিজেন্ট বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করে উনার সোশ্যাল অ্যাক্ট আছে সেই ক্ষমতা বলে ক্যাম্পাস রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছেন।

এদিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হল থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এদিন দুপুরে হলে ছাত্রলীগ নেতাদের নিয়ন্ত্রিত বিভিন্ন রুম থেকে পিস্তল, ছোট বড় ছুরি, হাঁসুয়া, রামদা, রড, জিআই পাইপ, লাঠি, মদের বোতল, ফেনসিডিল, কনডমসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের প্রভোস্ট ড. আমিরুল ইসলাম বলেন, গত পরশুদিন আমরা অবৈধ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছিলাম। এরপর অনেকেই রুম খালি করে ছেড়ে চলে গেছেন কিন্তু ছাত্রলীগের নেতাদের রুমগুলো বন্ধ ছিল। আজকে সেই সব রুমের তালা ভেঙে তল্লাশি করা হলে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জমা দেওয়া হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park