1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি জয়, সম্পাদক রহিম

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

প্রায় পাঁচ বছর পর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. আওয়াল কবির জয়, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম।

রোববার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ড. সাইফুল ইসলাম- অধ্যাপক ড. শামীম রেজা এবং ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম পরিষদ দুটি প্যানেলে মোট ৩০ জন শিক্ষক ১৫টি পদের জন্য নির্বাচন করেন। এর মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম পরিষদ ১১টি পদে জয় পেয়েছেন।

ড. আওয়াল কবির জয়-ড. আবদুর রহিম থেকে নির্বাচন সদস্যরা হলেন, ড. শরিফুল হক (সহ-সভাপতি), অধ্যাপক ড. নূর আলম (কোষাধ্যক্ষ), ড. তাহমিনা তাসনিম নাহার (যুগ্ম-সাধারণ সম্পাদক), ড. নাজমুল ইসলাম (সদস্য), ড. আশরাফুল ইসলাম (সদস্য), ড. নাজমুল হোসেন (সদস্য), ড. কামরুল হাসান (সদস্য), ড. শায়লা আক্তার (সদস্য)।

অধ্যাপক ড. সাইফুল ইসলাম- অধ্যাপক ড. শামীম রেজা থেকে নির্বাচিতরা হলেন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী (সদস্য), ড. ওমর ফারুক (সদস্য), ড. একরামুল ইসলাম (সদস্য), রেহানা বেগম (সদস্য)।

নির্বাচনে জেতার পর নব নির্বাচিত সভাপতি ড. আওয়াল কবির জয় বলেন, ‘আমাকে এবং আমার প্যানেলকে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। নির্বাচন কমিশন সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছেন সে জন্য তাদেরকে ধন্যবাদ। আমরা আগামীদিনে সবাইকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবো।’

সাধারণ সম্পাদক ড. আবদুর রহিম বলেন, ‘নির্বাচনের ফলাফল নিয়ে আমরা সন্তুষ্ট। এই নির্বাচন নিয়ে আমরা অনেক পরিশ্রম করেছি, তার ফলাফল আমরা আজকে পেয়েছি। আমাদের প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে, সবাই মিলে আগামীদিনে ভালো কিছু প্রত্যাশা করছি।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park