1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে নিজ জেলা পাবনা ছেড়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১২ জুন) বেলা ১২ টার দিকে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে পাবনার অ্যাডভোকেট আমিন স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি।
পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এবং পাবনা পুলিশ সুপার আকবর আলী মুন্সিসহ সব কর্মকর্তারা তাকে বিদায় জানান। পাবনার জেলা প্রশাসক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। এর আগে রোববার (০৯ জুন) দুপুর ১২ টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার এসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখান থেকে সড়কপথে পাবনা সার্কিট হাউসে বিকেল ৩টায় গার্ড অব অনার গ্রহণ করেন তিনি।
পরদিন ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকরিজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। দুপুর ১টার দিকে সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করে বিশ্রাম গ্রহণ করেন। এরপর রাত ৮ টার দিকে পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর সার্কিট হাউজে রাতিযাপন করেন। এরপর ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেন। আজ ১২ জুন দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
পাবনা জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান বলেন,  রাষ্ট্রপতি চারদিনের রাষ্ট্রীয় সফর শেষ করে দুপুর ১২ টার দিকে বঙ্গভবনের উদ্যেশে রওয়ানা দিয়েছেন। পাবনার সফরকে সফল করতে দিনরাত যেসব কর্মকর্তারা পরিশ্রম করেছেন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, এর আগে গত ১৫ জানুয়ারি চার দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় আসেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার স্মৃতিবিজড়িত লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার, প্যারাডাইস সুইটস অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার পরিদর্শন করেন। পাবনা প্রেসক্লাবে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর পাবনা মিডিয়া সেন্টার ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি শেখ কামাল হাইটেক পার্ক ও রাজাপুরে হেলিপ্যাড নির্মাণের ঘোষণা দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park