1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

বদলি ঠেকাতে মরিয়া পাবনার আলোচিত ডিবির ওসি তুহিন! শাস্তি চায় শিক্ষার্থীরা!

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) বহুল আলোচিত সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিনকে অবশেষে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির অভিযোগ রয়েছে। এছাড়াও অবৈধ বালু মহল ও অবৈধ যৌন উত্তেজক সিরাপ কোম্পানির নিয়ন্ত্রণে অনৈতিক সুবিধা আদায়েরও অভিযোগ রয়েছে। বদলি ঠেকাতে ঢাকায় গিয়ে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নৌপুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পাবনার ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে এখনও কাউকে পদায়ন করা হয়নি।

একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে‌ পাবনা পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট ডিবি পুলিশের ওসি হোন। পাবনায় আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে বেশ সখ্যতা গড়ে তোলেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের সুযোগে তিনি বালু মহল, অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানাসহ বিভিন্ন মহলে নিয়ন্ত্রণ গড়ে তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক শিক্ষার্থীকে তুলে এনে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এছাড়াও বিভিন্ন আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে ব্যাপক টর্চার চালিয়েছিলেন। নিরিহ মানুষকে ধরে রাস্তায় এনে অস্ত্র পাওয়ার নাটক কর অস্ত্র মামলায় চালান দিতেন।

ক্ষমতার পটপরিবর্তনে তিনি এখন বিএনপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। তাকে বদলি করা হলে বদলি ঠেকিয়ে সাম্রাজ্য ধরে রাখতে ঢাকায় জোর লবিং করছেন। ইতোপূর্বে তিনি বগুড়া ও জয়পুরহাটে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল সেই অভিযোগে তিনি লঘু শাস্তি প্রাপ্ত।

আন্দোলনে অংশ নেয়া ঈশ্বরদীস্থ কৃষি কলেজের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত বলেন, টার্মিনাল থেকে আমাদের ৭-৮ জন শিক্ষার্থীদের আটক করে ডিবি পুলিশ এবং শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করা হয়েছিল। আমাদের সবার মোবাইল কেড়ে নিয়েছিল যা এখনও ফেরত দেয়নি। আমাদের ব্যাপক মারধর করে পায়ের গিড়ে ভেঙে ফেলেছিল। এক্সে করা লাগছিল। আমরা এর বিচার চাই।

পাবনার মেরিল বাইপাস এলাকার আইটিটি শিক্ষার্থী কাজি তাওফিক বলেন, আমাকে ৩১ জুলাই মেস থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। পরে আমাকে মানসিকভাবে টর্চার করে। আমি ৭দিন জেল খেটেছি। উনি যদি এরকম আরও হয়রানি করে থাকে তাহলে তার উপযুক্ত শাস্তি হোক।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, আন্দোলনের সময় দেয়ালে গ্রাফিতির অঙ্কনের সময় আমাদের কয়েকজনকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে ডিবি অফিসে ছেলেদের বেধড়ক মারধর করেন এবং ছাত্রীদের গালিগালাজ করা হয়। পরে তাদের অভিভাবকরা আসলে তাদেরকেও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেয়া হয়েছিল।

তবে এসব‌ অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান মাহমুদ তুহিন বলেন, আমাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমি কাউকে হয়রানি করেনি। অভিযোগগুলো যাচাই-বাছাই না করেই একজনের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। আমি কোন‌ পারপাসে কি করছি আমার হাই অথরিটি জানে।

এবিষয়ে পাবনা পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আমাদের কাছে এই ধরনের লিখিত অভিযোগ আসেনি। তাকে বদলি করা হয়েছিল। লবিংয়ের বিষয়টি যে কেউই করতে পারেন কিন্তু সেটা সফল হয় কিনা সে পর্যন্ত অপেক্ষা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park