
কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা- ৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, বিএনপির বিরুদ্ধে কেবল মাত্র ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশী বিদেশী ষড়যন্ত্রের মধ্যে পড়তে হচ্ছে বিএনপিকে। আসলে গণ মানুষের দলকে ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারে না।
বৃহস্পতিবার (০৩ জুন) হজ্জ থেকে ফিরে সুজানগরের নাজিরগঞ্জের নিজ বাড়িতে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেলিম রেজা হাবিব ভাইয়ের অনুরোধে আমি দলের হাইকমান্ডের নির্দেশনায় পাবনা- ৩ আসনে প্রার্থী হতে কাজ করছি। ওখানে প্রার্থী হলেও নেতাকর্মীদের পাশে সব সময় থাকব। আমার কোন নেতাকর্মীকে কেউ ক্ষতি করার চেষ্টা করা হলে তাকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আমার নেতাকর্মীদের পাশে অতন্দ্র পহরি হয়ে থাকব ইনশাআল্লাহ। এখন পর্যন্ত শুধু আমাকেই এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সেলিম সাহেব আমাকে ডেকে বললেন, তোমার তো বাংলাদেশে যে কোন জায়গায় প্রার্থী হয়ে জিতে আসা সম্ভব। কিন্তু আমি জীবনের শেষ সময়ের জন্য এখানেই থাকতে চাই।আমি অন্য কোন আসনে জিততে পারব না। শেষ সময়ে একটু সেক্রিফাইজ করো। আমি নিজেই ত্যাগ স্বীকার করে ওখানে প্রার্থী হতে কাজ শুরু করেছি। আমি যেটুকু ভেবেছিলাম তার চেয়েও বেশি ভালোবাসা পাচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।
নেতাকর্মীদের তিনি বলেন, ধৈর্য ধরতে হবে। অনেক ধৈর্য ধরতে হবে। অন্য কোন দলে যাওয়া যাবে না। প্রয়োজনে আমার নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করবেন। আমাকে জয়ী করে ঘরে ফিরবেন। ধানের শীষ জয়ী হলে আপনারা জয়ী হবেন। ধানের শীষ হারলে আপনারা হারবেন। এটা মনে রেখে চলাফেরা করবেন। টেকনাফ তেতুলিয়ার নেতাকর্মীরও খোঁজ রেখেছি, আবার আমার বাপ-দাদার ভিটেমাটির নেতাকর্মীদেরও খোঁজ রাখছি। আপনাদের পাশে সব সময় থাকব। দল যদি আমাকে মনোনয়ন নাও দেন তাহলে আমি কিন্তু দল ছেড়ে যাবো না। আমি জিয়াউর রহমানের দল করা লোক। তার আদর্শে বিশ্বাস করি। তার আদর্শ মেনে চলি।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ জসিম বিশ্বাস সুজানগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক , মোঃ মঞ্জুর আলম সিকদার সাবেক সভাপতি স্বেচ্ছাসেবক দল বেড়া উপজেলা বিএনপি, মোঃ মীর শওকত ইসলাম স্বপন সাবেক সহ-সভাপতি বেড়া উপজেলা বিএনপি , মোঃ কামরুল হুদা কামাল বিঃ সভাপতি পৌর বিএনপি,মোঃ সেখ আব্দুল রউফ সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব, মোঃ এমএ গনি ফকির সাবেক সহ-সভাপতি বেড়া উপজেলার বিএনপি, মোঃ আজম আলী বিশ্বাস সাবেক সভাপতি সুজানগর উপজেলা বিএনপি। সঞ্চালনা করেন, এবিএম আলহাজ্ব তৌফিক হাসান।