1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবল দুই শিশু

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

পাবনার সাঁথিয়া উপজেলায় পুকুরে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ধুলাউড়ি পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই গ্রামের ইমরান হোসেনের ছেলে রোহান (৩) ও শাহীন আলীর ছেলে ইয়ামিন (৪)। তাদের দুজনের বাবা মালয়েশিয়া প্রবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রোহানের মা রত্না খাতুন বাড়ির পাশে ইছামতি নদীতে কাপড় কাচতে যান। এ সময় তার সঙ্গে রোহান ও ইয়ামিন যায়। এদিকে রত্নার অগোচরে দুই শিশু পাশেই একটি পুকুরে শাপলা ফুল তুলতে যায়। রোহানের মা কাপড় কাচা শেষে দেখতে পান রোহান ও ইয়ামিন নেই।

তিনি বাড়ি এসে সবাইকে জানান রোহান আর ইয়ামিনকে পাওয়া যাচ্ছে না। স্বজনরা তাদের অনেক খোঁজাখুঁজি করতে থাকার এক পর্যায়ে দেখতে পান বাড়ির পাশে পুকুরের পানিতে ইয়ামিন ভেসে আছে। স্বজনরা পানিতে নেমে প্রথমে ভাসমনা অবস্থায় ইয়ামনিকে এবং পরে খুঁজতে খুঁজতে পানির নিচে থেকে রোহানকে উদ্ধার করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park