1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

শুধু দুর্গা পুজা নয় সনাতনীদের পাশে সবসময় থাকবে বিএনপি- হাসান জাফির তুহিন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

শুধু দুর্গা পুজা নয় সনাতনীদের পাশে সবসময় থাকবে বিএনপি এমনটাই বলেছেন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কৃষিবীদ হাসান জাফির তুহিন।

শুক্রবার (১১ অক্টোবর) দিনরাত ব্যাপী সুজানগর বেড়ার ৪৬ টি মন্দির পরিদর্শন শেষে নগরবাড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে সংবর্ধনা শেষে হিন্দুধর্মের অনুসারীর উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সময় ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একটি মানচিত্রের জন্য যুদ্ধ করেছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। স্বৈরাচার শেখ হাসিনা সবসময় হিন্দুদের ব্যবহার করে নানা ফায়দা লুটেছে। পতিত স্বৈরাচারের দোসররা হিন্দুদের ঘড়বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাট চালিয়েছে। বিএনপি সরকারের সময় হিন্দুরা নির্বিঘ্নে বসবাস করেছে।

এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন কৃষিবীদ হাসান জাফির তুহিন। সনাতনীদের উদ্দেশ্যে করে বলেন, আপনারা ভোট না দিলেও বিএনপি আপনাদের পাশে থাকবে আর ভোট দিলেও পাশে থাকবে ইনশাআল্লাহ। এক সাগর রক্তের বিনিময়ে চব্বিশে যে স্বাধীনতা আমরা পেয়েছি ধর্ম বর্ণ শ্রেণি পেশার মানুষের মেধা ও শ্রম দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপির আহ্বায়ক এবিএম তৌফিক হাসান, সদস্য সচিব শেখ আব্দুর রউফ, পৌর বিএনপির আহ্বায়ক মো: কামরুল হুদা, সদস্য সচিব জসিম বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকদলের প্রচার সম্পাদক শামসুর রহমান শামস, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস এম আদনান উদ্দিন, জাতীয়তাবাদী প্রচার দল কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাকিবুল হক শাকিবসহ বিএনপি ছাত্রদল যুবদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এ সময় মন্দিরে মন্দিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি নিশ্চিত করেন কৃষক দল সভাপতি সুজানগর বেড়ার সন্তান হাসান জাফির তুহিন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park