1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সাঁথিয়ায় খেলনা পিস্তল নিয়ে ডাকাতি, জনতার হাতে আটক ২ যুবক

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

পাবনার সাঁথিয়ায় খেলনা পিস্তল নিয়ে ডাকাতি করতে গিয়ে জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে। আটকৃত ডাকাতদের সাঁথিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে জনতা।

জানা যায় সোমবার( ২৮ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার কাশিনাথপুর বাজারের চাউল পট্রীতে হানা দেয় দুই যুবক। তারা চাউল পট্রীর খান রাইস মিলের মালিক শামসুর রহমানের মাথায় পিস্তুল ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেবার চেষ্টা করেন। এ সময বাজারের ব্যবসায়ী ও জনতা এগিয়ে এসে ডাকাতদের হাতে নাতে খেলনা পিস্তলসহ আটক করে।

আটককৃতরা হলেন সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের ঝন্টু মোল্লার ছেলে সুজন(২২) ও একই গ্রামের বেলাল ব্যাপারীর ছেলে রাজীব হোসেন (২০)। আটকৃত ডাকাতদের জনতা সাঁথিয়া থানা পুলিশর কাছে হস্তান্তর করেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আনিসুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park