1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

সাঁথিয়া পৌর প্রশাসকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন করায় এলাকাবাসীর প্রতিবাদ 

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

পাবনার সাঁথিয়ায় মিথ্যা অভিযোগে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ সাদিয়া সুলতানার বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

স্বার্থান্বেষী মহলের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার সামনে পৌরসভার সর্বস্তরের জনগণের ব্যানারে প্রতিবাদ মানববন্ধন করেন এলাকাবাসী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ সাদিয়া সুলতানার বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট গণস্বাক্ষর করে স্মারকলিপি জমা দেন সাঁথিয়া পৌরসভার একটি স্বার্থান্বেষী মহল।

প্রতিবাদ মানববন্ধনে এলাকাবাসী বলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশরাফ আলী গত মার্চ মাসে উপজেলা চত্ত্বর পুকুর থেকে মাছ চুরি করে ধরা পরে এবং তার নামে চুরি মামলা হয়।সেই চুরির মামলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ সাদিয়া সুলতানাকে তুলে নিতে বলেন।মামলা না তোলায় আশরাফ আলী ক্ষিপ্ত হয়ে এলাকার কিছু টাউটদের নিয়ে সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ সাদিয়া সুলতানার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট গণস্বাক্ষর করে স্মারকলিপি জমা দেন।
প্রতিবাদ মানববন্ধনে এলাকাবাসী সাদিয়া সুলতানার মতো নম্রভদ্র অফিসারের বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park