
মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বিশেষ ক্ষমতা আইনে সকল মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল মঙ্গলবার মুক্তি পান তিনি।
আর বেগম খালেদা জিয়ার কারামুক্ত ঘোষণা হওয়ার পেয়ে মাথার চুল কেটে পণ ভাঙেন মোজাম্মেল হক নামের এক সাবেক ছাত্রদল কর্মী।
তিনি পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া গ্রামের মৃত ইন্তাজ আলি মোল্লার ছেলে।
জানা যায়, সাত বছর আগে খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর মনে ক্ষোভ নিয়ে তিনি দীর্ঘ পাঁচ বছর মাথার চুল না কেটে রেখে দেন। বেগম খালেদা জিয়া কারামুক্ত না হওয়া পর্যন্ত চুল কাটবেন না বলেন পণ করেন তিনি।
এ বিষয়ে সাবেক ছাত্রদল কর্মী মোজাম্মেল হক জানান, বিএনপি দলকে আমি ভালোবাসি। এক সময় আমি ছাত্রদলের কর্মী হয়ে রাজনীতি করেছি।