1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

‎সুজানগরে জামায়াতের গণমিছিলে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

পাবনার সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৫ আগষ্ট) দুপুরে সুজানগর উপজেলা পরিষদ থেকে বিশাল গণমিছিল নিয়ে ডাকবাংলো হয়ে পুনরায় বাজার মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।‎ এতে হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে। হাতে ব্যানার ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে মিছিলে অংশ গ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ আসনের এমপি পদপ্রার্থী জননেতা অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। তিনি বলেন, গণহত্যার এক বছর হয়ে গেলো। এখনো শুনা যায় শেখ হাসিনা আবারো নাকি ফিরে আসবে। বাংলার জনতা এগুলো বাস্তবায়ন হতে দেবে না। এক ইঞ্চি মাটিও তাদের জন্য ছেড়ে দেওয়া হবে না।

‎তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চাদামুক্ত পুরো উপজেলার পরিবেশ চাই, চাঁদামুক্ত সুজানগর বাজার চাই। কোন রাজনৈতিক নেতাদের জন্য যেন এ বাজারের দোকানদাররা অতিষ্ঠ হয়ে চলে না যায়। মাদক ও সন্ত্রাস মুক্ত সুজানগর বাজার চাই। এক টাকাও কেউ চাঁদা দিবে না। সন্ত্রাস মাস্তানী করে ত্রাস সৃষ্টি করতে দেবনা। সবাইকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

‎তিনি আরও বলেন, সাবেক আমীর শহীদ‎ মতিউর রহমান নিজামীর ফাঁসি আমরা ভুলিনাই। সকল নেতৃবৃন্দের সাজানো ফাঁসির নাটক ভূলি নাই। আয়নাঘর বানিয়েছো, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে। এসবের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রক্তের বদলা হিসেবে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। সুজানগরে আগামীতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করতে হবে। প্রতিটি সেবামূলক কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে।

‎এসময় আরও উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা জামায়াতের  নায়েবে আমীর অধ্যাপক ফারুক ই আজম, সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাস, পৌর আমীর রফিকুল ইসলাম খান, শিবিরের সুজানগর উপজেলা সভাপতি হোসাইন আহমেদ, পাবনা সদর পুর্ব সভাপতি আব্দুল মোমিন, জেলা ছাত্র অধিকার সম্পাদক শাহরিয়ার হাসান জিহাদ, কেন্দ্রীয় শিবির নেতা আবুল কালাম আজাদ, জামায়াত ও শিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park