1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

কাশিনাথপুর কাউছার ফার্মসীর ভেজাল ইনজেকশনে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

পাবনার সুজানগর উপজেলায় ভেজাল ইনজেকশন পুষ করায় অনার্স পড়ুয়া রিপা আক্তার (২৩) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে ওষুধ ফার্মেসীর মালিকের বিরুদ্ধে। ঘটনার পর ফার্মেসীর মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) উপজেলার দুলাই গ্রামে এ ঘটনা ঘটে। রিপা ওই গ্রামের আব্দুর রহমানের মেয়ে। সে অনার্স পুড়ুয়া বলে জানা গেছে।

জানা গেছে, রিপা আক্তারের টাইফয়েডের কারণে কাশিনাথপুরে কাওছার ফার্মেসি থেকে cefton2gm এন্টিবায়োটিক কিনে প্রয়োগ করার সাথে সাথে রোগীর মৃত্যু হয়। এ নিয়ে রিপার পরিবার অভিযোগ করলে ভোক্তা অধিকার তদন্ত করে কাওছার ফার্মেসিকে ৭০ হাজাট টাকা জরিমানা করেন। এ নিয়ে রিপার চিকিৎসক ডা.ইলিয়াস কে জিজ্ঞেস করলে তিনি বলেন ঔষধ ভেজাল ছিল। কারণ এর আগেও তাকে কয়েকটা ইনজেকশন পুশ করা হয়েছে তাতে কোন সমস্যা হয়নি , এই ভেজাল ঔষধ অর্ধেকটা প্রয়োগের সাথে সাথেই রোগীর মত্যু হয়েছে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন অসাধু ব্যবসায়ী ও কোম্পানি উচ্চ মুনাফা লাভের আশায় প্রতিনিয়ত মানহীন, নকল ও ভেজাল ওষুধ বিক্রি করছে । ফলে এসব ওষুধ জীবন রক্ষার পরিবর্তে প্রাণনাশের কারণ হয়ে উঠছে।

দেশি-বিদেশি সব ধরনের ওষুধের সবচেয়ে বড় বিপণনকেন্দ্র ঢাকার মিটফোর্ড এলাকায়। এখান থেকেই সারা দেশের বিভিন্ন ফার্মেসি ও দোকানে ওষুধের জোগান দেওয়া হয়। তবে মিটফোর্ড এলাকার নকল, মানহীন ও ভেজাল উপাদানের প্রমাণ মিলেছে। এমনকি নিত্য ও বহুল ব্যবহার্য ওষুধগুলোও নানারকম ভেজালের দুষ্টচক্রে আবদ্ধ। কাশিনাথপুরের বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা বলেন কাওছার ফর্মেসি সহ এমন অনেক ফার্মেসীর যারা কোম্পানির কাছ থেকে ঔষধ না নিয়ে ঢাকা মিডফোর্ড থেকে কিনে আনে নকল ঔষধ। ফলে মৃত্যুর মত অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, ঘটনার সত্যতা পাওয়ায় ওই ফার্মেসীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছি। ভেজাল ওষুধ সম্পর্কে ওষুধ প্রশাসনের প্রচাররণা চালানো উচিত।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park