1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

স্বপ্ন নাকি সত্যি

রাফসান সামি লাবিব
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

রাতুল খুব ভালো ছেলে। পড়াশোনা ও খেলাধুলা দুটোই ভালো পারে সে। তার বাবা-মাও তাকে নিয়ে খুশি। একদিন রাতে রাতুল দেখল, একটি আলো তাদের বাড়ির সামনে দিয়ে চলে যাচ্ছে। কৌতূহলী রাতুল আলোটা কীসের তা দেখার জন্য বাইরে বেরিয়ে গেল। আলোটি তাকে বলল, পিছনে না ঘুরে উল্টো হয়ে চলতে। কিন্তু রাতুল তো উল্টো চলতে পারে না। তবে এবার সে দিব্যি উল্টো চলতে পারছে। চলতে চলতে কখন যে সে বনের ভিতরে পুরনো একটি রাজবাড়িতে চলে গেছে তা সে টেরই পায়নি। হঠাৎ আলোটি তাকে বলল, পিছনে ঘুরতে। পিছনে ঘুরে দেখল একজন চাকর তাকে বলছে, “রাজা আপনার জন্য উপরতলায় অপেক্ষা করছেন”। “আপনি আমার সঙ্গে আসুন রাতুল তার সঙ্গে উপরতলায় একটি ঘরে গেল।

রাতুল দেখতে পেল একজন ব্যক্তি বসে আছে। মাথায় একটি মুকুট, পরণে মুক্তা বসানো রাজাদের কোট, ঘরটির দেয়ালে বিভিন্ন সোনা, রুপা, মনি-মুক্তা ও রাজার একটি ছবি সাজানো। ছবিটি দেখে রাতুল বুঝতে পারল তার সামনে বসে থাকা লোকটিই রাজা। রাজা তাকে সামনে থাকা চেয়ারে বসতে বলল। রাতুল দেখতে পেল তার সামনের টেবিলে দাবা সাজিয়ে রাখা হয়েছে। রাতুলের মনে হলো এত খেলা থাকতে দাবাই কেন সাজিয়ে রাখা হয়েছে। রাজা বলল, তুমি কী দাবা খেলতে পারো? রাতুল জবাবে বলল, জি হ্যাঁ, রাতুল আবার দাবা খেলায় খুব পারদর্শী। রাজা বলল, তাহলে খেলা যাক। জিতলে তুমি পাবে সোনার কলম। তাদের মধ্যে খেলা শুরু হলো।

খেলায় রাজা হেরে যায়। রাতুলের জেতা দেখে রাজা বলেন, বাহ তুমি তো জিতেই গেলে। এই বলে রাজা রাতুলের সামনে একটি কলম রেখে দিলেন এবং বললেন, বিদায়, রাতুল, আশা করি আবার দেখা হবে। এমন সময় হঠাৎ রাতুলের ঘুম ভেঙ্গে গেল। সে বুঝল এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। কিন্তু যখন সে বিছানার পাশে বিশেষ কলমটি আবিস্কার করল, তখন তার মনে হলো, “এটা সপ্ন নাকি সত্যি”।

লেখক – রাফসান সামি লাবিব
পঞ্চম শ্রেণি, জিলা স্কুল, বগুড়া

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park