1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

তৃতীয় বারের মত শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন মাসুদ রানা

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ বিভিন্ন ক্যাটাগরির মধ্যে সহকারী শিক্ষক হিসেবে পাবনা সদর উপজেলা  পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা। এ নিয়ে টানা তৃতীয় বারের তিনি  শ্রেষ্ঠ হলেন তিনি।
গত ৫ সেপ্টেম্বর পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে গঠিত কমিটির মাধ্যমে প্রত্যক্ষ সাক্ষাৎকার ও ডকুমেন্টস যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের  শ্রেষ্ঠদের মধ্য থেকে তাকে উপজেলার  শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল,প্রকাশনা, গবেষনা, প্রবন্ধ, শ্রেণিপাঠদানে পারদর্শীতা,শিখন শেখানোর কৌশল দক্ষতা,প্রশিক্ষনলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান, প্রশ্ন প্রনয়ণ ও অন্যান্য বিশেষ কৃতিত্বের প্রমাণক  বিশ্লেষণ  সম্পন্ন করে  প্রত্যক্ষ সাক্ষাৎকারের পর এ ফলাফল প্রকাশ করা হয়।
জানা গেছে মোঃ মাসুদ রানা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর এবং ডিপ্লোমা ইন প্রাইমারি এজুকেশন ডিগ্রি নিয়েছেন। তিনি ২০১০ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের সময় তার প্রথম বিদ্যালয়ে শিক্ষার্থী ছিল মাত্র ৪০ জন। তার বিশেষ আগ্রহ ও পাঠদান কৌশল ও জনসচেতনতা সৃষ্ঠির মাধ্যমে আজ তা কয়েক শতে পৌঁছেছে। প্রয়োজনীয় আন্তরিক  শিক্ষক ও অবকাঠামোগত উন্নয়ন পেলে  বিদ্যলয়ের পড়াশোনার মান ভালো করা সম্ভব । আরো জানা যায় বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নেতৃত্ব প্রদানে তার রয়েছে বিশেষ দক্ষতা। আইসিটিতে বিশেষভাবে দক্ষ হওয়ায়   প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষকদের আইসিটি সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রসমূহে সারাদেশব্যাপী শিক্ষকদের তিনি  ব্যাপকভাবে সহযোগিতা করে থাকেন  বলে জানা গেছে।
মাসুদ রানা চার ভাইবোনের মধ্যে ২য়। তার দুইবোন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন ও ছোট ভাই শিক্ষানবিশ আইনজীবী। তার সহধর্মিণী ও একজন শিক্ষক। ছাত্রজীবন থেকেই প্রয়োজনের তাগিদেই শিক্ষকতাকে পাথেয় হিসেবে নেয়ায় এ পেশার প্রতি তার আগ্রহ ও বিশেষ দক্ষতা অর্জন তিনি।
শ্রেষ্ঠ শিক্ষক হওয়ায় তিনি জানান, এতে তার দায়িত্ব কর্তব্য আরো বেড়ে  গেল। আগেও যেমন শিক্ষা ও শিক্ষকদের দক্ষতা ও মান বৃদ্ধিতে তিনি ভূমিকা রেখেছেন এখনো তা অব্যহত রাখবেন। শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ও পাঠদানে বিশেষ কৌশল সমুহ প্রয়াগে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সম্ভব বলে তিনি জানান।তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেছেন যেন তার এ সাফল্যকে কাজে লাগিয়ে পাবনার মুখ উজ্জল করতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park