1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

কাজিরহাট ফেরিঘাটে অতিরিক্ত অর্থ নেওয়ায় যুবককে ২০ হাজার টাকা জরিমানা!

মো: ফেরদৌস হাসান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে পাবনার বেড়া উপজেলার কাজিরহাট ফেরিঘাটে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে সাদিকুল ইসলাম (২১) নামের এক যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (০৯ মে) সন্ধার ৬ টার দিকে ফেরিঘাটের পল্টুন এলাকায় বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোর্শেদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা ও কারাদণ্ডপ্রাপ্ত সাদিকুল ইসলাম আমিনপুরের বগি মির্জার ছেলে।

জানা গেছে, কাজিরহাট ঘাট এলাকায় বেশ কিছু সিন্ডিকেট চক্র গড়ে উঠেছে। তারা যাত্রী ও পন্যবাহী ট্রাকচালকদের জিম্মি করে বিভিন্নভাবে অতিরিক্ত অর্থ আদায় ও চাঁদাবাজি করে আসছে। জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) পাবনা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ফেরিঘাট এলাকার বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, কাজিরহাট ফেরিঘাট চালু হয়েছে উত্তরবঙ্গের মানুষের যাতে পণ্য যাতায়াতে সহজ হয়। কিন্তু এই এলাকায় বেশ কিছু অসাধু চক্র গড়ে উঠেছে। যারা ট্রাকা চালকদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করে আসছে। পণ্যবাহী চালকদের থেকে টাকা ছিনতাই করেও নেওয়ার তথ্য জানান তারা। যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত সহ চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসন ব্যর্থ। বছরে একবার দুবার অভিযান করেই দায়সারা কাজ করে। এখানে চাদাঁর টাকা প্রশাসন ও নিয়মিত পেয়ে থাকে বলে অভিযোগ করেন।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগে ভিত্তিতে জরিমানা করা হয়েছে। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফেরিঘাটে কেউ অতিরিক্ত অর্থ ও চাঁদাবাজি করতে পারবে না। নিয়মিত অভিযান চলবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park