1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

মালিগাছায় সিরাতুন্নবী(সা.)উপলক্ষ্যে তাফসিরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
পবিত্র সিরাতুন্নবী(সা.)উপলক্ষ্যে তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা সভা ও মনোজ্ঞ ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মালিগাছা ইউনিয়নের উদ্যোগে পাবনা সদরের মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজারের ঈদগাহ মাঠে  বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইব্রাহিম খলিল আইনুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পাবনা ইসলামীয়া ফাজিল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ আলহাজ্ব মাওলানা মো. ইকবাল হোসাইন।
প্রধান তাফসির কারক ছিলেন, আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, পদ্মা কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ মাওলানা মো. আব্দুল গাফফার খান।
অনুষ্ঠানে মনোজ্ঞ ইসলামীক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে পাবনা অনির্বান শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে পাবনা পদ্মা কলেজের সহকারী অধ্যাপক বিশিষ্ট ইসলামীক চিন্তাবিদ  মাওলানা মো.আব্দুল গাফ্ফার খান বলেন, মহান আল্লাহ বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা.) কে বিশ্বজগতের রহমত হিসেবে প্রেরণ করেছিলেন।
জীবনের সকল পর্যায়ে তিনি অনুকরণীয় আদর্শ রেখে গেছেন। তাঁর জীবনাদর্শ মনে ধারণ করে এবং অনুকরণ করে মানসিক শান্তি অর্জন করার পাশাপাশি সমাজে ন্যায়-বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। এ সময় তিনি আরো বলেন, রাসুলের (সা.) সিরাত উদযাপন তখনই স্বার্থক হবে যখন একজন মুসলমান হিসেবে আমরা রাসুলের (সা.) দিকনির্দেশনাসমূহকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারব।
আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান বলেন, মানুষের মুক্তির জন্য হজরত মুহাম্মদ (সা.) যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন তা সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে পারব। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচতে আমাদের ফিরে যেতে হবে রাসুল (সা.)-এর দেখানো সুমহান আদর্শের দিকে। অন্য কোনো মত বা পথ এদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবে না।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, পাবনা ইসলামী ফাজিল মাদরাসার প্রিন্সিপাল হাফেজ আলহাজ্ব মাওলানা মো. ইকবাল হোসাইন বলেন, বলেন, মক্কা-মদিনায় যে আদর্শ প্রিয় রাসুল (সা.) প্রতিষ্ঠা করেছিলেন তার ফল পুরো পৃথিবীবাসী পেয়েছে। আমাদের এই প্রিয় বাংলাদেশর প্রতিটি সমাজ ও রাষ্ট্রে মুহাম্মদের (সা.) আদর্শকে প্রতিষ্ঠা করতে পারলেই এক নিমিষেই সকল সমস্যার সমাধান সম্ভব হবে ইনশআল্লাহ। এ সময় তিনি আরো বলেন,মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ১২ রবিউল আউয়ালে জন্ম ও ওফাত হয়েছিল। আবার মদিনায় ইসলামী সাম্যের সমাজ প্রতিষ্ঠার সূচনা যে হিজরত, তাও সংঘটিত হয়েছিল এ মাসেই। হজরত মুহাম্মদ (সা.) তার রিসালাতের দায়িত্ব সম্পন্ন করেন দীর্ঘ ২৩ বছর জীবনে। তার জীবনাদর্শে রয়েছে পৃথিবীর সকল মানুষের জন্য সর্বোত্তম আদর্শ। সিরাতুন্নবী (সা.) অর্থাৎ নবী (সা.)-এর জীবন চরিত্র থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সত্য ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাসুলের (সা.) সিরাতকে অনুসরণ করে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা চালাতে হবে।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিলেন, মাওলানা শহিদুল ইসলাম।
এ সসয় আরও উপস্থিত ছিলেন, সেন্দ্রাল গার্লস হাইস্কুলের শিক্ষক আব্দুর রব, শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি বদিউজ্জামাল বিপ্লব,  মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মুন্তাজ আলী, সাবেক চেয়ারম্যান আশরাফ আলী প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park