
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারী ক্লাব পাবনা নিউসিটির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে শিমলা অডিটোরিয়ামে ৩ শতাধিক মানুষের জন্য এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোটারী ক্লাব পাবনা নিউসিটির প্রেসিডেন্ট রোটাঃ মোঃ পিয়ার হোসেন বান্নার সভাপতিত্বে ও রোটা: পিপি আবু মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজনুর রহমান। তিনি বলেন, তীব্র শীতে অসহায় মানুষেরা নিদারুণ কষ্টে দিন কাটিয়ে থাকে। আমাদের সবার উচিত মানবতার কল্যাণেই সকল প্রচেষ্টা অব্যাহত রাখা। মানুষের কল্যাণে কাজ করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। এমন মহতী উদ্যোগ নেওয়ায় ক্লাব কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান পিপি আবুল হোসেন, প্রকল্প চেয়ার ছিলেন মোকাদ্দিস আলম মাসুম, আই পিপি মোঃ জিল্লুর রহমান, পিপি এ্যাড আমিনুল ইসলাম পটল, পিপি নুরুন্নবী খান হুমু, আলতাফ হোসেন, পিপি মোনজেদ আলী , ক্লাব সেক্রেটারী মোস্তফা রিয়াজ শাহরিয়াজ, ডাঃ মঞ্জুরা রহমান, রোটাঃ সহ সকলস্তরের সদস্যবৃন্দ।
এসময় শীতের চাদর পেয়ে উল্লসিত রিকশা চালক হায়দার আলী বলেন, গত কিছুদিন ধরে তীব্র শীত পড়ছে, এই শীতে আমাদের অনেক কষ্ট পোহাতে হয়,পরিবারের সকল সদস্যদের জন্য যথেষ্ঠ শীতবস্ত্রের ব্যবস্থা করা সম্ভব হয়না। এই অবস্থায় রোটারী ক্লাব পাবনা নিউসিটি আমাদের যে কম্বল দিয়েছে তাতে আমরা খুবই উপকৃত হয়েছি। তীব্র শীত থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাবো, আল্লাহর কাছ দোয়া করি তাদের জন্য যেন তারা আরো বেশি বেশি সেবামূলক কাজ করতে পারে।
রোটারী ক্লাব পাবনা নিউসিটির প্রেসিডেন্ট রোটাঃ মোঃ পিয়ার হোসেন বান্না বলেন, রোটারী ক্লাব একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন যা সারা দুনিয়াব্যাপী মানুষের কল্যাণে কাজে লাগে এমন সকল কর্মকাণ্ড করে আসছেন যুগযুগ ধরে। রোটারী ক্লাব পাবনা নিউসিটি সর্বদা গরীব অসহায়দের পাশে থাকে, তারই ধারাবাহিকতায় আজ আমরা শীতার্তদের মাঝে চাদরসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। ঈদুল ফিতর ও ঈদুল আজহায় ঈদ সামগ্রী, দুর্গাপূজায় সাড়ী, লুঙ্গী বিতরণ, মৎস অবমুক্তকরণ, বৃক্ষরোপনসহ নানা সেবামূলক কাজ করা হয়।