1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

এতিমদের হাতে ‘ধানের শীষ’ তুলে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আহসান হাবিব আকাশ

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
পাবনায় এতিমদের হাতে ‘ধানের শীষ’ তুলে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আকাশ

পাবনা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের ৩১ দফার লিফলেট ও ধানের শীষ প্রতীক বিতরণ করেছেন পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আহসান হাবিব আকাশ।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার দোগাছীর কায়েমকোলা এতিম খানার ছাত্রদের খোঁজখবর নেন এবং তাদের হাতে লিফলেট ও ধানের শীষ প্রতীক তুলে দেন তিনি। এসময় এতিম শিশুদের মিষ্টিমুখ করান তিনি।

আহসান হাবিব আকাশ বলেন, আমরা প্রত্যন্ত গ্রাম থেকে শহর সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি এবং তারেক রহমানের ৩১ দফা তুলে ধরছি। কারণ ৩১ দফার মধ্যে রয়েছে সংবিধান সংস্কার কমিশন গঠন, সম্প্রীতিমূলক ‘রেইনবো নেশন’ (সমন্বিত রাষ্ট্রসত্তা) প্রতিষ্ঠা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ। বিএনপি সংস্কার প্রস্তাবে আইন সভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচনব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধনের কথাও বলা হয়েছে।

বিচার বিভাগের স্বাধীতার উল্লেখ্য করে তিনি বলেন, বিচার বিভাগ নিয়ে বিএনপি বলেছে, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন, জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনঃপ্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। দলটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, মিডিয়া কমিশন গঠন, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগেরও প্রস্তাব করেছে।

এই দফাগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষ তার ন্যায্য অধিকার যেমন পাবে, দেশের সন্ত্রাস নৈরাজ্য রাহাজানি থাকবে না। সেই জন্যই তারেক রহমানের ৩১ দফার মানুষের কাছে তুলে ধরতে গ্রাম থেকে শহরে  মানুষ কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি বলে জানান আকাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক  শরিফুল ইসলাম, সদস্য (সহ দপ্তর) এস এম আদনান উদ্দিন, পৌর বিএনপি নেতা মনির হাসান ফরিদ, কাজী হান্নান টিক্কা, মোরশেদ আলম প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park