1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনায় ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার আয়োজনে ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। উৎসবে ছাত্রশিবিরের বার্ষিক প্রকাশনাসহ নানান ধরনের সৃজনশীল শিক্ষা উপকরণ, ইসলামি সাহিত্য ও নান্দনিক বিভিন্ন প্রকাশনা সামগ্রী প্রদর্শন করা হচ্ছে। প্রথম দিনে সকাল থেকেই শিক্ষার্থীদের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত পাবনার শহীদ জাহিদুল ইসলামের পিতা মো: দুলাল উদ্দিন মাষ্টার।

এসময় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো: ইকবাল হোসাইন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, গত দেড় যুগেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী অপশক্তি হাসিনা সরকারের শাসনব্যবস্থায় ছাত্রশিবিরকে তাদের সৃজনশীল প্রকাশনা সামগ্রী ছাত্র-ছাত্রীদের সামনে উপস্থাপন করতে দেয়নি। বিভিন্ন কায়দায় শিবিরের উপর মিথ্যা অপবাদ দেওয়া হতো। কোরআন স্টাডি ক্লাস থেকে আটক করে ইসলামীক বইগুলোকে বলা হতো জিহাদী বই। এদের সাংগঠনিক পোগ্রামও করতে দেওয়া হয়নি। শত প্রতিকূলতার মধ্যে অতিবাহিত হওয়া শিবির এখন দেশের ছাত্র সমাজের কাছে আশা আকাঙ্খা, আস্থা ও আদর্শের নাম। এখন সময় এসেছে সাধারণ ছাত্র-ছাত্রীরা ছাত্রশিবির সম্পর্কে সঠিক ধারণা অর্জন করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গুলিতে নিহত শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাষ্টার বলেন, আমার ছেলে পাবনার রাজপথে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে জন্যই আমরা সুন্দর পরিবেশের বাংলাদেশ পেয়েছি। এখন দেশের মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। আজকে শিবির যে প্রকাশনা উৎসবের আয়োজন করেছে এটা দেখে আমার খুবই ভালো লাগছে। তাদের বই ও প্রকাশনা সামগ্রী দেখে অভিভূত হয়েছি। শিবিরের ছেলেরা যে এতো সৃজনশীল ও মেধাবী এখানে না আসলে বুঝা মুশকিল। তাই আপনার উৎসবে আসুন ছাত্রশিবিরকে জানুন।

উৎসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাবনায় নিহত দুইজন শহীদ জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় কর্ণার করা হয়েছে। আবার নারী শিক্ষার্থীদের জন্য পৃথক রিডিং কর্ণার করা হয়েছে।

পাবনা শহর শিবিরের সভাপতি ফিরোজ হোসাইন বলেন, আজ সকাল থেকে ৩ দিনের জন্য প্রকাশনা উৎসব শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি শেষ হবে। সকাল ৯ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত সর্বস্তরের মানুষের জন্য আমাদের উৎসব উন্মুক্ত থাকবে। পাবনার ছাত্র সমাজকে প্রকাশনা উৎসবে এসে আমাদের প্রকাশিত বইগুলো ক্রয় ও পদর্শনের আহবান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির পাবনা শহর শাখার সভাপতি ফিরোজ হোসাইন, সেক্রেটারি গোলাম রহমান, পাবনা জেলা সভাপতি ইসরাইল হোসাইন শান্ত,পাবনা পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, পাবনা সাংস্কৃতিক সংসদের পরিচালক মনজিল হোসাইন, সাবেক শিবিরে নেতা মো: আবু দাউদ, এডওয়ার্ড কলেজ শিবিরের সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সাবেক শিবির নেতা সিরাজুল ইসলাম, শহর শাখার দপ্তর সম্পাদক মোবাশ্বির রহমানসহ অন্যান্য দায়িত্বশীল।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park