1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

বেগম জিয়া কোন অবৈধ প্রধানমন্ত্রীর নিকট মাথা নতো করেননি: মামুনুর রশিদ খান 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
জালিম সরকারের সীমাহীন জুলুমের স্বীকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর দরবারে দোয়া করে চোখের পানি ফেললেও কোন অবৈধ প্রধানমন্ত্রী পতিত সরকার হাসিনার নিকট মাথা নতো করেনননি। দেশনেত্রীকে যে উচ্ছেদ করতে চেয়েছিল উপরওয়ালা তাকেই দেশ থেকে উচ্ছেদ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি মামুনুর রশিদ খান।
সোমবার (১৭ ফেব্রুয়ারী ) সন্ধায় সদরের দোগাছি  ইউনিয়নের দ্বীপচর ইউনুস আলী উচ্চ বিদ্যালয় এবং কলেজ মাঠে বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এবং কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, গ্রামের সাধারণ মানুষ হকার দেখেছে,  কিন্তু রাজনৈতিক হকার ছিল আ.লীগের শামীম ওসমান। সে বলত খেলা হবে। সে খেলতে চেয়ে এখন পালিয়ে বেড়াচ্ছে। তারা ফাঁকা মাঠে পাশে পুলিশ পাশে রেখে মাথায় হেলমেট নিয়ে খেলতে এসেছি আউট হয়েছে।
বিএনপির সব নেতাকর্মী নির্যাতনের শিকার উল্লেখ করে মামুনুর রশিদ বলেন, পতিত স্বৈরাচার লুটেরা রাতের আঁধারে ব্যালট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে। বিএনপির ঠিকানা রাখতে না চাওয়া হাসিনার এখন কোন ঠিকানা নেই। পালানোর সময় অন্য দেশের লোক এসে নিয়ে গেছে, দেশের মানুষ জুতা নিক্ষেপ করেছে। আর আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কাতারের এয়ারলাইনসে সম্মানের সঙ্গে চিকিৎসার জন্য নিয়ে গেছে। আমরা কোন প্রতিশোধ নিবো না। সাধারণ জনগণের সঙ্গে মিশে থাকতে হবে। দেশ নায়ক তারেক রহমানকে ক্ষমতায় এনে সুজলা সুফলা দেশকে কৃষকদের জন্য উর্বর ভূমি করতে হবে।
আগামী দিনে যেই ধানের শীষের মনোনয়ন পাবে তাকেই আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। আগামী কাল মঙ্গলবারের সরকারি এডওয়ার্ড কলেজ মাঠের জনসভা সফল করতে নেতাকর্মীদের বিশেষ নির্দেশনা দেন তিনি।
কৃষকদলের পাবনা সদর উপজেলার যুগ্ম আহবায়ক মজিবুর রহমান প্রামানিকের সভাপতিত্বে সদর উপজেলা কৃষকদলের আহবায়ক ও জেলা কৃষকদলের সিনিয়র সহ- সভাপতি মো. হাবিবুর রহমান বাচ্চু, হাবিবুর রহমান বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু। এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সভাপতি আবুল হাশেম এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক মুন্না,সাংগাঠনিক সাম্পাদক আমিরুল ইসলাম নিক্সন, পাবনা সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো: সাইদুল ইসলাম ছাপ্পান প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park