1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনা জেলার প্রিয় শিক্ষক নেতা আব্দুল কাদের মাস্টার আর নেই

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, পাবনা জেলা কমিটির সাধারন সম্পাদক ও নলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্জ মোঃ আব্দুল কাদের আজ রাত আনুমানিক ২টার দিকে ঢাকা মহাখালি বক্ষ্যব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

মৃত্যকালে তিনি স্ত্রী, ১ছেলে, ২মেয়ে, ৩ ভাইসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন লিভারের জটিল রোগে আক্রান্ত হয়ে বক্ষ্যব্যাধী হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। একজন নিবেদিতপ্রাণ ও আদর্শ শিক্ষক হিসেবে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষকগণ বিভিন্ন সময়ে তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের আন্দোলনে অংশগ্রহন করেছেন। শিক্ষকদের যেকোন সমস্যায় বিপদ আপদে পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

আব্দুল কাদের পাবনা সদর উপজেলার নলদহ গ্রামের মরহুম জলিল উদ্দিন শেখের ছেলে। ৫ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন মেঝ। তিনি পাবনা শহরের দিলালপুর বেলতলা রোডে স্থায়ীভাবে বসবাস করেন। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ পাবনা জেলা শাখার পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও পাবনা জেলা সভাপতি মো: মাসুদ রানা পাবনা জেলা শাখা সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম পান্না সদর শাখার সাধারণ সম্পাদক মো: ফারুক হাসান,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, শিক্ষক নেতা মো: মোকলেছুর রহমান, শিমুল বিশ্বাস,নাজিম হাসান, শুভংকর রায়,তারিকুল ইসলাম রানা, রাকিবুল হোসেন প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park