1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

উত্তরবঙ্গের শ্রেষ্ঠ শিক্ষা গ্রুপ পাবনা আইডিয়াল শিক্ষা পরিবারের আয়োজনে শ্রদ্ধা ও ভালোবাসায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার ( ২১ ফেব্রুয়ারী) সকালে শালগাড়িয়ার জেনারেল হাসপাতাল রোডস্থ আইডিয়াল শিক্ষা পরিবারের নিজস্ব ক্যাম্পাস থেকে শোক র্যালি নিয়ে পাবনার শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। র্যালি পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর দুপুরের দিকে ৫২ এর ভাষা আন্দোলনে নিহত শহীদদের জীবন ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র্যালী ও অনুষ্ঠানে অংশ গ্রহণ করে, পাবনা আইডিয়াল নার্সিং কলেজ, আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটি, আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঈশ্বরদী আইডিয়াল ম্যাটস ইনস্টিটিউট ও আইডিয়াল শিক্ষা গ্রুপের অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা আইডিয়াল গ্রুপের চেয়ারম্যান মো: আব্দুল ওয়াদুদ। তিনি বলেন, দেশও আমাদের মা, ভাষাও আমাদের মা। আমাদের মাকে আমরা সবাই ভালোবাসি। আমরা এই ভালোবাসাকে কিশোর-কিশোরীদের মধ্যে ছড়িয়ে দিতে চাই। ভাষার প্রতি, দেশের প্রতি ভালোবাসা থেকেই আমরা প্রতিবছর এই দিনে এমন কর্মসূছি পালন করে থাকি। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবারই স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে থাকে। ভাষা আন্দোলনে আমাদের সবার মাঝে ধারণ ও লালন করতে শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলা শব্দের অনেক মজা আছে, ধ্বনির অনেক মজা আছে। যত খোঁজা হবে তত পাওয়া যাবে। ভাষাগত হীনম্মন্যতার বাইরে বাংলা ভাষার যে বড় বড় ব্যাপার আছে, সেগুলো নিয়ে কিশোর কিশোরীদের চিন্তার সুযোগ করে দিতে হবে। দেশ যত অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, ভাষা পরিকল্পনা যত সুন্দর করা যাবে, তত বাংলা ভাষার মর্যাদার সঙ্গে এর অধিকারও বিস্তৃত হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, পাবনা আইডিয়াল গ্রুপের  ভাইস চেয়ারম্যান বেলাল হাসান রাজু, পাবনা আইডিয়াল নার্সিং কলেজের পরিচালক মো: আবু দাউদ, অধ্যক্ষ আফসানা আক্তার, ভাইস প্রিন্সিপাল হোসনেয়ারা খাতুন, আইডিয়াল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পরিচালক মো. জহিরুল ইসলাম, অধ্যক্ষ মো: আসাদুজ্জামান আসাদ, আইডিয়াল ম্যাটস এন্ড আইএমটির পরিচালক সিরাজুল ইসলাম, ইনস্ট্রাক্টর শাহিনুল ইসলাম, সহ আইডিয়াল গ্রুপের অন্যান্য পরিচালকবৃন্দ। এছাড়াও ছাত্র-ছাত্রী, গভর্নিং বডির সদস্য, শিক্ষক-শিক্ষিকা, কর্মচারি ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park