1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

আমিনপুরে সুপ্তশিখা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ 

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে সুপ্তশিখা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ১২ শতাধিক  অসহায় গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকালে মাশুমদিয়া ইউনিয়নের নতুন মীরপুর সুপ্ত শিখা প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুপ্ত শিখা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মরিয়ম খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মেহেদী হাসান। তিনি বলেন,  সমাজে পিছিয়ে পড়াদের সহায়তায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম।
আমাদের আশেপাশের মানুষের সাথে ঈদ আনন্দ ভাগ করে নেওয়া নৈতিক দায়িত্ব। আমাদের উচিৎ আশেপাশের মানুষের খোঁজ-খবর নেয়া। তাদের সাথে সুখ দুঃখ ভাগ করে নেওয়া। তবেই সমাজ থেকে অবহেলিত মানুষ মর্যাদা পাবে। দেশ ও সমাজ এগিয়ে যাবে।
সংগঠনটির সভাপতি মোছা: মরিয়ম খাতুন বলেন, ঈদ ঘিরে প্রতি বছরই এই ধরনের আয়োজন করা হয়। দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের হাসি ফোটাতে অতীতের মতো ভবিষ্যতেও সুপ্তশিখা সমাজ কল্যাণ সংস্থা ভূমিকা রাখবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন,  আমাদের সুপ্ত শিখা প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধীদের জন্য পড়াশোনা ও আবাসন ব্যবস্থা করাসহ নানা কর্মসূচি পালন করে থাকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর নতিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির খান শিপন। এসময় সুপ্ত শিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park