1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সাঁথিয়া উপজেলা ও পৌরসভার উন্নয়নমূলক কাজের প্রসংশা করলেন পাবনার ডিসি  

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
পাবনার সাঁথিয়া উপজেলার সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার সকল ওয়ার্ডের উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পাবনার জেলা প্রশাসক (ডিসি) মো: মফিজুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সকল প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এছাড়াও তিনি আতাইকুলা থানা পরিদর্শন করে পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় ও খোঁজখবর নেন।
এসময় উপস্থিত ছিলেন, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না, সাঁথিয়া উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সাদিয়া সুলতানা, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম হাবিবুল ইসলাম, সাঁথিয়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আর আতাইকুলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা বাবুল আক্তার, ইউনিয়ন সচিব সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
প্রকল্পের কাজ পরিদর্শন করে তিঁনি কাজের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এসব কাজের মান ঠিক রাখতে ও মান বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা নিতে নির্দেশনা দেন। এছাড়া আর আতাইকুলার পুটিগারার একটি আরসিসি গোপাট বা ঢালাই রাস্তা রাস্তা পরিদর্শন করে তিনি কাজের মান দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পৌরসভার ইঞ্জিনিয়ার ও ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, ইউপি সদস্যরা যেন নিয়মের মধ্যে সঠিক নিয়মে বাস্তবায়ন করে। কাজের মানে ত্রুটি ও অনিয়ম হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শাস্তির আওতায় আনা হবে। জনগণের কল্যাণ হয় ব্যাপক মানুষের উপকারে আসে এমন কাজ করতে হবে।
 রাষ্ট্রের একটি টাকাও যেন নষ্ট না হয় এ উপলক্ষে সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। অনুন্নত সব এলাকাকে দ্রুত উন্নয়নের আওতায় আনতে হবে। ইউনিয়ন পরিষদের কাজের মান বৃদ্ধি করতে হবে। নাগরিকদের দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্রসহ যাবতীয় কাজে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। সবার সঙ্গে চমৎকার ব্যবহার করতে হবে। আর প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে রাস্তবায়ন করতে হবে। কাজে কোন অনিয়ম করা যাবে না। যেসব কর্মকর্তা বা ব্যক্তি ভালো কাজ করবে এদের পুরস্কার প্রদান করা হবে। আর অনিয়ম হলে তাকে শাস্তির আওতায় আনা হবে। সবাই যারযার জায়গা থেকে ভালো কাজ করবেন। উন্নত ও মডেল পাবনা বাস্তবায়নে সবার সহযোগীতা কামনা করেন তিনি।
এসময় তিনি গ্রামীন অবকাঠামো উন্নয়নে সার্বিক দিক নির্দেশনা দেন। কৃষকদের কাজ সহজ করতে মাঠের মধ্যে দিয়ে বৃহৎ বাজেটের রাস্তা নির্মানের চিন্তাভাবনা রয়েছে বলে জানান জেলা প্রশাসক। ।
সাঁথিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সাদিয়া সুলতানা বলেন, আমার পৌরসভার সকল উন্নয়নমূলক কাজ ও ইউনিয়ন পরিষদের সকল প্রকল্পের কাজের মান দেখতে আসছিলেন জেলা প্রশাসক স্যার। তিনি কাজ দেখে খুবই সন্তোষ প্রকাশ করেন। কাজগুলো মান সম্মতভাবে বাস্তবায়ন করা হয়েছে। সামনের কাজগুলো সঠিকভাবে তদারকি করে বাস্তবায়ন করা হবে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না বলেন, উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রকল্পের কাজ দারুণভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। নাগরিকদের সেবার মান নিশ্চত ও সহজ করতে কাজ করে যাচ্ছি। জেলা প্রশাসক স্যার সব সময় খোঁজখবর রাখছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park