1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে পাবনা সংস্কৃতিকেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে পাবনা সংস্কৃতিকেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সন্ধা সাড়ে ৭ টার দিকে পাবনা শিল্প কলা একাডেমীতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলোয়াত করেন, হাফেজ আবির হোসাইন।
পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি এসএম সোহেলের সভাপতিত্বে ও রুহুল আমিন রিয়াজীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, পাবনার জেলা প্রশাসক (ডিসি)মো: মফিজুল ইসলাম।
তিনি বলেন, আমাদের জাতীয় কবি নজরুল তার সাহিত্যের ভাববস্তুতে সাম্য, মানুষের মুক্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মতো মূল্যবোধ সৃষ্টি করেছিলেন। যেখানে প্রপঞ্চ হিসেবে আত্মশক্তি’ ছিল ভিত্তিভূমি। তিনি সবসময়ই মানুষকে জাগাতে চেয়েছিলেন এবং বাঙালি বারবার নজরুল দ্বারা উজ্জীবিত হয়েছে।
তিনি আরও বলেন, পাবনা সংস্কৃতিক কেন্দ্রের পরিবেশনায় খুবই খুশি হয়েছি অভিভূত হয়েছি, এটা একটি ব্যতিক্রমী আয়োজন। যেখানে মিউজিক ছিল না। ছিল অনেক কিছু শিক্ষার।  সবার ভয়েজ সুমধুর ছিল। কম সময়ের মধ্যে অনেক কিছু পাওয়া। অল্প সময়ের মধ্যে নিজেদের চিন্তাচেতনা বা নিজের লেখা কনটেন্ট তৈরি করে এখানে পরিবেশনা হয়েছে। সমাজের বাস্তবতা অনুযায়ী এসব নাটক হয়ে থাকে। সব নাটকের মধ্যে বাস্তবতা ফুটে উঠেছে। সমাজের যাবতীয় মিথ্যা, অশ্লিল, অনাচার সবকিছু পিছে ফেলে আমরা এগিয়ে যেতে চাই।
বিশেষ অতিথি ছিলেন, পাবনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো. ইকবাল হোসাইন, পৌর আমীর আব্দুল লতিফ, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) জাহাঙ্গীর আলম, জাতীয় গোয়েন্দা সংস্থা পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল প্রমুখ, দৈনিক জীবনকথার সম্পাদক এসএম আব্দুল্লাহ, পাবনা সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আখতার হোসেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park