1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

অন্যায় যেখানে, অধিকার সেখানে

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

পাবনার সদর উপজেলার সিংগা উত্তরপাড়া গ্রামের রাবেয়া গ্রামের আর সবার মতই সাদামাটা ও সহজসরল ও লেখাপড়ায় ভালো ছিল।

কিন্তু হঠাৎ করেই তাড়াহুড়া করে তার পরিবার তার বিয়ে দিয়ে দেন এবং ভালোকরে পাত্রের কোন খোজ খবরও নেন না। রাবেয়া এই বিয়ে আটকাতে পারেনি। বিয়ের অল্প কয়দিন পরেই রাবেয়ার স্বামী মোটা অংকের যৌতুক দাবী করে। স্ত্রী হিসেবে রাবেয়ার স্বামী কোন খোজ খবর নেয়নি, সবসময় আমার থেকে দুরে থাকত। এক পর্যায়ে রাবেয়ার স্বামী রাবেয়াকে তার বাবার বাড়ীতে রেখে চলে যায় এবং রাবেয়ার যোগাযোগ বন্ধ করে দেয়। রাবেয়া তার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন অফিসের সহায়তার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়। এর ফলে রাবেয়া মানসিকভাবে ভেঙ্গে পড়ে। যেখানেই সমাধানের জন্য গিয়েছে সেখানেই বাধাগ্রস্থ হয়েছে। কারন হিসেবে রাবেয়া মনে করে তার স্বামী পেশায় একজন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্বামীর মামা একজন সিনিয়র সচিব, ভাইয়ের ছেলে সহকারী জজ এবং তারা পারিবারিকভাবে শক্তিশালী। অসহায় রাবেয়া তার বাবার বাড়ীতে মানবেতর জীবন যাপন করতে থাকে।

এমন সময় রাবেয়া তার গ্রামের একজনের কাছ থেকে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প ) সম্পর্কে জানতে পারে ও ব্র্যাক পাবনা সদর অফিসে আসেন এবং তার দেনমোহর ও ভরণপোষণ আদায়ের জন্য একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর অফিস থেকে আহবান পত্র পাঠানো হলে ২য় পক্ষ (রাবেয়ার স্বামী) অফিসে এসে প্রভাব বিস্তারের চেষ্টা করেন।

পরবর্তীতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মী তাদের মাঝে আইনগত দিকগুলো ব্যাখ্যা করার পর দুই পক্ষের সাথে যোগাযোগ করে এবং তাদের মতামত নিয়ে আপোষ মিমাংসার উদ্যোগ নেয়। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মাধ্যমে উভয় পক্ষ আপোষ মিমাংসায় আসতে সক্ষম হয় এবং রাবেয়ার স্বামী রাবেয়াকে দেনমোহর ও ভরণপোষণ বাবদ ৫,৫০০০০/= (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নগদ পরিশোধ করেন, এবং খোলা তালাকের মাধ্যমে সমস্যার সমাধান করা হয়।

রাবেয়ার মা পাশে থেকে বলেন, “বাবারে আমার মেয়ের অশান্তির সময় কত মানুষের কাছে গেছি। কেউ সমাধান করতে পারে নাই। তোমরা আছিলা বলে আমার মেয়ে এখন শান্তিতে আছে, টাকা গুলো একটা ব্যাংকে ডিপিএস করে রেখেছি। দোয়া কইরো মেয়েটা যেন ভালো কিছু করতে পারে”। ব্র্যাকের এই সহযোগীতার কথা আমরা সারা জীবন মনে রাখবো।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park