1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

দ্বিগুণ মূল্যে হাসিল আদায়, অতিরিক্ত অর্থ ফেরত পেল আড়াইশ ক্রেতা!

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
পাবনা সাঁথিয়া-বেড়া সিএন্ডবির করমজা চতুর হাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ মূল্যে হাসিল আদায়ের দায়ে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রমানিত হওয়ায় উপস্থিত প্রায় আড়াইশ ক্রেতাকে অতিরিক্ত আদায়কৃত হাসিলের টাকা ফেরৎ দিয়েছে হাট কর্তৃপক্ষ।
 মঙ্গলবার (০৩ জুন) বিকেল ৫ টার দিকে ওই পশুর হাটে গিয়ে অতিরিক্ত খাজনা নেওয়ার অভিযোগের সত্যতা পেলে তাৎক্ষনিক অতিরিক্ত খাজনার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় সাঁথিয়া উপজেলা সহকারি কর্মকর্তা (ভুমি) সাদিয়া সুলতানা ও সেনাবহিনী এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ইজারাদাররা মাইকিং করে আড়াই শতাধিক পশু ক্রেতার অতিরিক্ত টাকা ফেরত দেন।
অভিযোগ উঠেছে, উপজেলা প্রশাসন থেকে বেধে দেওয়া নির্ধারিত হাসিল/খাজনা তোয়াক্কা না করে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গলি দেখিয়ে বেড়া সিএন্ডবি পশুর হাটে ইচ্ছেমতো বড়-ছোট গরু ১২শ’ ছাগল ৭শ’ মহিষ ১৫শ’ টাকার হাসিল আদায় করা হচ্ছিলো। এছাড়া হাটে আগত বিক্রয়কারীদের নিকট থেকে পশু প্রতি ৫শ’ টাকা আদায় করা হচ্ছিলো।
হাঁটে আসা ক্রেতা ফরহাদ হোসেন জানান, প্রশাসনের পক্ষ থেকে পশুর হাট গুলোতে কোন মনিটরিং না থাকায় হাট ইজারাদাররা ইচ্ছামত হাসিল আদায় করছেন। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সাঁথিয়া উপজেলার সিএন্ডবি চতুরহাট গরুর হাটে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানার নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় অতিরিক্ত হাসিল আদায়ের দায়ে হাট ইজারাদার ইদ্রিস সরদারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা ফেরত পেয়ে ক্রেতা ও স্থানীয় ব্যবসায়ীরা সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রশংসা করেন।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান, অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের অভিযোগে হাটে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়ায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাইকিং করে সরকার নির্ধারিত টাকা হাসিল আদায়ের ঘোষণা দেওয়া হয়েছে। এসময় অতিরিক্ত টাকা  ক্রেতাদের টাকা ফেরত দেওয়া হয়। গরুর হাটে খাজনা নিলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park