1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

আবাসিক হোটেলে দেহ ব্যবসার অভিযোগ আ.লীগ নেতা মাহফুজ কাদেরীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

পাবনা শহরের মাসুম বাজার এলাকায় হোটেল ড্রিম প্যালেস ও এনবি লন্ডন নামের দুটি আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে উঠতি বয়সী মেয়েদের দিয়ে দেহ ব্যবসা করানোর অভিযোগ আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে।

শনিবার( ১৯ জুলাই) রাতে পাবনা সদর থানায় আল নাহিয়ান নামের একজন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মাহফুজ আলী কাদেরী শহরের শালগাড়িয়ার জহির আলী কাদেরীর ছেলে। তিনি বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাবনার আহবায়ক ও পাবনা জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা গোলাম আলী কাদেরির ভাতিজা। এছাড়াও অভিযোগপত্রে মাহফুজ আলী কাদেরীর স্ত্রী বরনা খাতুনের নামও উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাহফুজ আলী কাদেরী ও তার স্ত্রী বরনা খাতুনের যোগসাজশে পাবনা শহরের আতাইকুলা রোডের শালগাড়ীয়া ও দক্ষিণ রাঘবপুর এলাকায় হোটেল ড্রিম প্যালেস ও এনবি লন্ডন প্যালেস নামে দুইটি আবাসিক হোটেল করে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে যৌন ব্যবসা পরিচালনা করিয়া আসছে। ঘটনার বিষয়ে অভিযোগকারী ও এলাকার লোকজন জানতে পেরে আসামীদের অত্র এলাকার দুইটি আবাসিক হোটেলে অবৈধভাবে যৌন ব্যবসা পরিচালনা করতে নিষেধ করেন। আসামীরা তাদের কথায় কর্ণপাত না করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। বর্তমানে অভিযোগকারী ও এলাকাবাসী আতংকের মধ্যে রয়েছে।

এমতাবস্থায় আসামীদের আবাসিক হোটেলে অবৈধভাবে যৌন ব্যবসায় বাধা প্রদান করলে এলাকার লোকজনদের জান মালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। হোটেল দুটি দ্রুত বন্ধ করার দাবি করা হয়

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park