1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

‎আড়ালে আবডালে ষড়যন্ত্র করা হচ্ছে, সজাগ থাকতে হবে: ডিসি মফিজুল ইসলাম

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
‎পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেছেন, বর্তমানে আড়ালে আবডালে অনেকে ষড়যন্ত্র করে যাচ্ছে।  এজন্য আমাদের সজাগ থাকতে হবে। বিগত ১৬ বছর আমাদের কথা বলার অধিকার টুকুও ছিল না। এখন সুযোগ আসছে তাই সুন্দর আগামী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিষম্যের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

‎শনিবার (০২ আগষ্ট) রাতে পাবনা শিল্পকলা একাডেমীতে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী ‘২০২৫’ উদযাপন উপলক্ষে পাবনা সংস্কৃতিকেন্দ্রের আয়োজিত আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎ডিসি বলেন, এখানে এসে খুবই অভিভূত হয়েছি। অনেক সময় থেকেছি, কিন্তু অধৈর্য হয়নি। নাটক ও  ইসলামী গান হয়েছে। যেটা সবারই ভালো লাগবে। বিগত ১৬ বছরে দেশকে স্বৈরশাসকে পরিনত করেছিল। মানুষের কথা বলার অধিকার ছিল না। কোটা প্রথাকে মনেপ্রাণে সব সময় বিরুদ্ধে ছিলাম। এটা কিন্তু বড় বৈষম্য যে মেধাবীরা অবমূল্যায়ন হয়। অনেকে ৫৮ মার্ক পেয়েছে তাকে চাকুরী দিতে পারিনি। কিন্তু ৪২ মার্ক পাওয়া ব্যক্তিকে চাকুরী দিতে বাধ্য হয়েছি।

‎তিনি বলেন, আমরা যেন এখন বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারি। ন্যায্যভাবে সার্ভিস যাতে দিতে পারি। কোনপ্রকার দুর্নীতি ও হয়রানি ছাড়া মানুষের সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে। কেউ যাতে সেবা নিতে এসে হয়রানির শিকার না হোন। সেদিকে খেয়াল রাখতে হবে।

‎অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনা করা হয়। এরপর ইসলামী গান ও শিক্ষামূলক নাটক পরিবেশন করা হয়। এছাড়া জুলাই বিপ্লবের উপর বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিতে গত বছরের ৪ আগষ্টের আগ পর্যন্ত পাবনা শহরে আওয়ামী বর্বরচিত বিষয় তুলে ধরা হয়। দুজন শিক্ষার্থীকে গুলি করে হত্যা ও শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীর গুলির বিষয়টি তুলে আনা হয়।

‎পাবনা সংস্কৃতিকেন্দ্রের সভাপতি এসএম সোহেলের সভাপতিত্বে ও পরিচালক আখতার উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,  পাবনা সংস্কৃতিকরন্দ্রের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবু তালেব মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব,  (রাজস্ব) জাহাঙ্গীর আলম, পাবনা সংস্কৃতিকেন্দ্রের উপদেষ্টা প্রিন্সিপাল হাফেজ মাওলানা মো ইকবাল হোসাইন, আব্দুর রব, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর উপপরিচালক তৌফিক ইকবাল প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park