1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

বৃত্তিতে সরকারের বৈষম্যের শিকার কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

সরকার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা আজ ৯ আগষ্ট দিনব্যাপী ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাকি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বক্তব্য রাখতে গিয়ে বলেন গত ১৭ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি পরিপত্র জারি করে যেখানে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এছাড়া অন্য কোন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এই পরিপত্রকে চ্যালেঞ্জ করে গত ২৪ তারিখ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো: মিজানুর রহমান সরকার সংগঠনের পক্ষে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। গত ৩০ জুলাই ২০২৫ হাইকোর্ট দুই সপ্তাহের রুল জারি করেন। দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণে বিস্তারিত আলোচনা হয় এবং আলোচনার ভিত্তিতে কর্মসূচি গ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দানের দাবী জানান। আশা করি সরকার কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ দিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হবে।
জরুরি সভায় কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: মিজানুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান ডাক্তার আব্দুল মাজেদ, মাহমুদুল হক চৌধুরী মাসুদ, শ্যামল রায়, মিসেস বিলকিস আক্তার, মহসীন মিয়া, যুগ্ম মহাসচিব মো: ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, শিক্ষা সম্পাদক আব্দুল আলিম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিপন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ মোশারফ হোসেন, পরিকল্পনা সম্পাদক মোঃ আবুল খায়ের, প্রকাশনা ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সুরভী সুলতানা, ধর্ম বিষয়ক সম্পাদক মুসা কালিমুল্লাহ, স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সহ তথ্য ও যোগাযোগ সম্পাদক সাব্বির আহমেদ, সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ বজলুল মিধা, সাহিত্য সম্পাদক আব্দুর রাজ্জাক রিপন, সহ ত্রাণ ও পুনর্বাষণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান সুজন, সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক ইয়াসমিন, সহ সমাজ কল্যাণ সম্পাদক জোসনা রানি মল্লিক, সহ আইন সম্পাদক জাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ, লাভলী ইয়াসমিন, মোঃ শাহিন মোল্লা, আসমা ইয়াসমিন, শামসুল ইসলাম, শাহনাজ নাসরিন, খুলনা জেলার সাধারন সম্পাদক এস এম ইকবাল হাসান তুহিন, ঝিনাইদহ জেলা সভাপতি শাহিনুর আলম লিটন, চাঁদপুর জেলা সভাপতি ওমর ফারুক, চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক মোঃ বজলুর রহমান, মাগুরা জেলার সভাপতি আবুল বাশার, চট্টগ্রাম অঞ্চল সভাপতি কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, জয়পুরহাট জেলা সাধারণ সম্পাদক মোঃ শফিউল ইসলাম শাকিল, পাবনা জেলার সভাপতি মাহফুজুর রহমান, পাবনা জেলার সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, পাবনা জেলার অর্থ সম্পাদক রাশিদুল ইসলাম, জামালপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক, জামালপুর জেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, বগুড়া জেলার সাধারণ সম্পাদক মোঃ মাসুদ করিম, নোয়াখালী জেলা সভাপতি মোঃ নুরুল ইসলাম, কুষ্টিয়া জেলার সভাপতি মোহাম্মদ আতিকুল গনি, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি মোঃ শাহ আলম সরকার, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ফজলুল হক নয়ন, ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, নারায়নগঞ্জ জেলার সভাপতি মিসবাহ উদ্দিন বাবুল, ব্রাহ্মণবাড়িয়া জেলার সহ সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park