1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

ফ্যাসিস্ট পতনে তারেক রহমানকে সব দল মাস্টারমাইন্ড স্বীকৃতি দিয়েছে: সেলিম রেজা হাবিব

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

‎বিএনপির নির্বাহী কমিটির সদস্য পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিষ্ট হটানো হয়েছে। ছাত্রদের নৈতিক আন্দোলনে পুর্ণ সমর্থন দিয়েছিলেন। তিনি এমনভাবে নেতৃত্ব দিয়েছিলেন ধরাছোঁয়ার বাইরে থেকে। যাতে এ আন্দোলন অন্যদিকে কেউ না নিতে পারে। এভাবে আন্দোলনকে তিনি চুড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন।তার নেতৃত্বেই ১৬ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি।ফ্যাসিস্ট পতনে তারেক রহমানকে সব দল মাস্টারমাইন্ড স্বীকৃতি দিয়েছে।

 

‎বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে বেড়া উপজেলা বিএনপির উদ্যোগে রুপপুরের বাঁধেরহাট মোড়ে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, হামলা মামলা হয়েছে কখনো রাজপথ থেকে পালিয়ে যাইনি। জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিষ্টদের বিরুদ্ধে লড়াই করেছি। ঝোঁপঝাড়ে রাত কাটিয়েছি তবুও কারও সঙ্গে আপোষ করিনি। শেখ মুজিব এক দফা ফ্যাসিবাদ কায়েম করেছিল। এরচেয়েও বড় ফ্যাসিবাদ কায়েম করেছিল তার মেয়ে শেখ হাসিনা । কারও কথা বলার অধিকার ছিল না। তারেক রহমান সব দলকে এক ছাতার নিচে নিয়ে এসেছিলেন।

‎নির্বাচন নিয়ে ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হোন। আপননারাই আমাদের শক্তি। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচন আমরা আদায় করব। আগামী দিনে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা না থাকলে দল শক্তিশালী হয়না। হাসান জাফির তুহিন ভাই এখানে কাজ করেছিল। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে হবে।

‎নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করা যাবে না। যারা হাসান জাফির তুহিনের হয়ে কাজ করেছেন এটা কোন দোষের কিছু না। আপনারা এটা নিয়ে বিভেদ তৈরি করবেন না। আমার ছোটভাই তুহিন চাটমোহর ভাঙ্গুড়ায় মনোনয়ন পেয়েছেন। আপনাদের আত্মীয় স্বজনকে ফোনে বলে দিবেন তুহিনের নির্বাচন করার জন্য। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’

‎বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজের সভাপতিত্বে ও বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মান্নার সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মীর শওকত ইসলাম স্বপন,বেড়া উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, বেড়া বিএনপি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বেড়া উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রাজ্জাক ফকির, বেড়া উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আজিজুর রহমান মোহন, জাতসাখিনী ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক আলী আশকর, জাতসাখিনী ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান আনিছ সহ বেড়া ও আমিনপুর থানা বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park