1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

‎তারেক রহমান ছাত্র আন্দোলনকে চুড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন: ভিপি শামসুর

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

পাবনার সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা-১ আসনের ধানের শীষের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ভিপি শামসুর রহমান বলেছেন,তারেক রহমান সব দলকে এক গন্ডির মধ্যে নিয়ে এসে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছেন। ছাত্রদের আন্দোলনে পুর্ণ সমর্থন ও সহযোগিতা করেছিলেন। তিনি এমনভাবে নেতৃত্ব দিয়েছিলেন ধরাছোঁয়ার বাইরে। যাতে এ আন্দোলন অন্যদিকে কেউ না নিতে পারে। আন্দোলনকে তিনি চুড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন বলেই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে পেরেছি।

গতকাল ‎বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বিকেলে সাঁথিয়া উপজেলা বিএনপির আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাঁথিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান ও অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। বিভিন্নভাবে আগামী জাতীয় নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে। বিএনপির তৃনমুলের ত্যাগী কর্মীদের নিয়ে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এখন আর বসে থাকার সময় নেই। দিন কিন্তু ফুরিয়ে আসছে।

‎জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, তৎকালীন সময়ে অনেকে পালিয়ে ভারতে গেলেও আমাদের নেতা জিয়াউর রহমান দেশেই ছিলেন। শহীদ জিয়াই সংবিধানে বিসমিল্লাহ লিখেছেন। একটি দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কৃষি ও গার্মেন্টস সেক্টরকে তিনি উন্নত করেছিলেন। আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তার নীতি, সততা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাব।’

‎সাঁথিয়া উপজেলাবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকে আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি। চিরদিন এটা মনে রাখব। আজকে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনতা প্রমাণ করে আগামীতে এখানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে অবহেলিত এসব অঞ্চলের খেটে খাওয়া মানুষের দুর্দশার কথা তুলে ধরা হবে। অনুন্নত এসব এলাকাকে রোল মডেলে পরিনত করা হবে।

‎এর আগে বিকেল সাড়ে ৫ টার দিকে সাঁথিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে বিশাল র্যালির বহর নিয়ে উপজেলা মোড়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। নেচে গেয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনায় নেতাকর্মীরা দিবসটি পালন করেন। কর্মসূচিতে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও এর সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।

‎অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ফজলুল বারী সান্টুর সভাপতিত্বে ও বিএনপি নেতা নাসিমুজ্জামান সোহেলের সঞ্চালনায় বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক দলের সাঁথিয়া সদস্য সচিব লিখন মোল্লা, সাঁথিয়া উপজেলা বিএনপি সাবেক সহসাধারণ সম্পাদক সেলিম খান, সাবেক ছাত্র নেতা মশিউর রহমান টিপু , এ্যাড মইনুল হোসেন, ফজলুল হক সহ বেড়া ও আমিনপুর থানা বিএনপির, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park