1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

দুর্গাপূজায় অনুদানের আশ্বাসে প্রতারণার শিকার ৩৬ পরিবারের পাশে প্রশাসন

মো: ফেরদৌস হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

পাবনার ঈশ্বরদীতে আসন্ন দুর্গাপূজায় অনুদানের আশ্বাস দেওয়া প্রতারকদের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হতদরিদ্র ৩৬ সনাতন ধর্মাবলম্বী পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগীদের ডেকে এ টাকা দেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

এর আগে উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র এসব পরিবার থেকে অনুদান দেওয়ার আশ্বাস দিয়ে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয়। প্রতারণার শিকার হওয়ার পর উপজেলা প্রাশাসন থেকে সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে মুঠোফোনে দুর্গাপূজায় অনুদান দেওয়ার আশ্বাসে বাঘইল দাশপাড়া গ্রামের ৩৬টি হতদরিদ্র পরিবার থেকে ২১ হাজার ৬০০ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র। চক্রটি প্রত্যেক পরিবার থেকে ৬০০ টাকা করে নেয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে এলে জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের নির্দেশনায় ইউএনও মো. মনিরুজ্জামানের তত্ত্বাবধানে উপজেলা পরিষদের তহবিল থেকে ভুক্তভোগী ৩৬ পরিবারকে ডেকে তাদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে। এদিকে এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি প্রতারণার মামলা হয়েছে। প্রতারকদের গ্রেফতারে প্রশাসনের বিশেষ টিম কাজ করছে বলে জানা গেছে।

খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে আনন্দ প্রকাশ করে কয়েকজন বলেন, ‘সাংবাদিকদের সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছে প্রশাসন। আমাদের কষ্টে উপার্জিত টাকা খোয়া যাওয়ায় তারা সহযোগিতা দিয়েছেন। আমরা অনেক খুশি।’
এ বিষয়ে ঈশ্বরদীর ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, ‘দুর্গাপূজায় অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। পরে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে তাদের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়া হয়েছে।’
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার দাশ বলেন, ‘এ ঘটনায় থানায় একটি প্রতারণা মামলা হয়েছে। প্রতারকদের গ্রেফতারে প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করছে।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park