1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে সুজানগরে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

‎ পিআর পদ্ধতিসহ ৫দফা দাবিতে সুজানগরে জামায়াত ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে গিয়ে শেষ হয়।

‎পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা জামায়াতের আমীর ও পাবনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী  অধ্যাপক কে,এম, হেসাব উদ্দিন। তিনি বলেন,দেশের বেশিরভাগ মানুষ ও দল পিআর পদ্ধিতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন দিলে কোন ভোট চুরি ও স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না।ফ্যাসিবাদী নির্বাচনী ব্যবস্থা বিলুপ্তি করতে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিকল্প নেই।

এছাড়াও আরও বক্তব্য দেন, নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযম,সেক্রেটারী(ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারী মকবুল হোসেন বকুল মাস্টার, উপজেলা জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওয়ালিওল্লাহ বিশ্বাস, বায়তুল মাল সম্পাদক রাফি আহমেদ ফুল, উপজেলা ওলামা মাশায়েক বিভাগের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক কলাণ ফেডারেশনের সভাপতি রস্তম আলী মোল্লা, পৌর শ্রমিক কল্যাণ সভাপতি তারিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মাজেদ মাস্টার, শিবির নেতা আব্দুল মমিন ও হোসাইন প্রমুখ।

জামায়েত ইসলামী ঘোষিত ৫ দফা দাবিগুলো হচ্ছে, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park