1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সুজানগরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন জামায়াতের এমপি পদপ্রার্থী হেসাব উদ্দিন

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;
পাবনার সুজানগরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি  পদপ্রার্থী  অধ্যাপক কেএম হেসাব উদ্দিন দুর্গা পূজা উপলক্ষে তার নির্বাচনী এলাকার সাতবাড়িয়া, ভায়না ও পৌরসভার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন।

‎শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে দেখা করে তাদের পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বিভাজন প্রতিহত করে সম্প্রীতির বার্তা প্রদান করেন।

‎হিন্দু সম্প্রদায়ের লোকজন তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং সাদরে অভিবাদন জানান। তিনি তাদের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। এই সময় তিনি স্থানীয় আনসার বাহিনীর সদস্যদের সাথেও মতবিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করেন।

‎সাতবাড়িয়া, ভায়না ও পৌরসভার সহ নিকটস্থ অন্যান্য এলাকার স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন। স্থানীয় জনগণ এলাকার সার্বিক চিত্র ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দায়িত্বে থাকা জামায়াত নেতাকর্মীদের ফোন নম্বর ও তালিকা তুলে দেন। যেকোন সমস্যা হলে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বশীলদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করার আহবান জানিয়েছেন।

‎অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, “আমরা সবাই একসঙ্গে এই দেশকে ভালোবাসি এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে একে অপরের পাশে থাকবো। কেউ যদি এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো।” কেউ যদি সন্ত্রাসী কার্যক্রম করার চেষ্টা করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

‎তার এই সফর এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। জনগণের প্রতি তিনি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, জনগণও ঐক্যবদ্ধ হয়ে ইনসাফ, শান্তি ও সমৃদ্ধির সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park