1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সাঁথিয়ায় ভয়াবহ ভগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মো: ফেরদৌস হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

১৪অক্টোবর ২০২৫ইং তারিখে বেলা ১২দিকে পাবনার কাশিনাথপুরে ফুলবাগান মোড়ের ক্রিসেন্ট হাসপাতালের সামনে খান মার্কেট, ফুড প্যালেস বিরিয়ানি হাউজে ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লেও সৌভাগ্যক্রমে কোন প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো মার্কেট এলাকা।

মার্কেট মালিক মোঃ টিটুল খান সাংবাদিক কে জানায়
আমি যতটুক জানতে পেরেছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে মোট তিনটি দোকান ফুড প্যালেস বিরিয়ানি হাউস , ফার্নিচার ও সিলভারের দোকানে মোট ৩০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হয়েছে ফুড প্যালেস বিরিয়ানি হাউজে প্রায় ২৪ লক্ষ টাকা, সিলভারের দোকানে ৫ লক্ষ টাকা প্রায় , ও ব্যাটারির দোকানে ১ লক্ষ টাকা প্রায়, মালামাল ক্ষতি হয়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, আগুনের তীব্রতায় দোকানের ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি হলেও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

কাশিনাথপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের জানায় ঘটনার তদন্ত চলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সংযোগের ত্রুটিতেই এই দুর্ঘটনা ঘটেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park