1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

প্রবাস সফর থেকে ফিরে পাবনায় জামায়াতের প্রার্থীর মোটরসাইকেল শোডাউন

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
এক সপ্তাহের বেশি সময় সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশে প্রবাসীদের কাছে ভোটের প্রচার-প্রচারণা শেষে দেশে ফিরে ব্যাপক মোটরসাইকেল শোডাউন দিলেন পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন।
‎বুধবার (২২ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে পাবনার আতাইকুলা কলেজ মাঠে আসলে হাজারো মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে পাবনা টার্মিনাল দিয়ে শহরের আব্দুল হামিদ রোড হয়ে গাছপাড়া মোড় হয়ে টার্মিনালের দারুল আমান ট্রাস্টের গেটে শেষ হয়।
‎এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, প্রবাসীরা এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র  ক্ষমতায় দেখতে চায়।  ৫৪ বছরের ইতিহাসে এবার বিদেশীদের কল্পনা যে তারা বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখেছে।আগামী নির্বাচনের আগেই তারা ছুটি নিয়ে দেশে আসবেন। আর যারা ভিসা জটিলতায় দেশে আসতে পারবেন না তারা সরকারের বিশেষ সিস্টেমে ভোট দিবে ওখানে থেকেই।
‎‎
‎এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার, পাবনা পৌর আমির আব্দুল লতিফ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি জাকির হোসেন, সহকারী সেক্রেটারি ইকরাম হোসাইন, পাবনা সদর জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park