1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

কোরবানিতে আলোচনায় কলেজছাত্র সজিবের ৩২ মণের সুলতান সোলেমান 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
উচ্চতা ৬ ফুট, সাদা-কালো রঙের ডোরা কাটা। দেখতে বেশ সুঠাম দেহের অধিকারী। হলস্টেইন-ফ্রিজিয়ান-শাহিওয়াল মিশ্র শংকর জাতের এই গরুটি নজর কেড়েছে স্থানীয়দের। গরুটির বর্তমান ওজন ৩২ মণ।
 সাড়ে তিন বছর আগে সখের বসে গরুটি কেনেন ফরিদপুর উপজেলার চিথুলী গ্রামের কলেজছাত্র সজিব আহমেদ। ঢাকার তেজগাঁও কলেজে বিএ অনার্স শেষ বর্ষের ছাত্র তিনি। নিজের বাড়িতে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হয় সুলতান সোলেমানকে। গরুটির দাম হাঁকছেন ১০ লাখ টাকা।
সুলতান সোলেমানের পছন্দের খাবারের তালিকায় রয়েছে কাঁচা ঘাস, খৈল, ভুষি, খড়, ভূট্টা, জবসহ স্বাস্থ্য সম্মত সব ধরনের খাদ্য।
স্থানীয়দের দাবি- এটাই এই অঞ্চলের সবচেয়ে বড় গরু। এরকম বড় গরু তারা এর আগে বাস্তবে দেখেননি এলাকাবাসী। তইতো বিশাল আকৃতির গরুটিকে দেখতে প্রতিদিন ভীড় জমাচ্ছেন উৎসক মানুষ।
মসলেম উদ্দিন নামের স্থানীয় একজন বলেন, আমাদের অঞ্চলে এটিই সবচেয়ে বড় গরু। প্রতিদিন দেখতে উৎসুক জনতা ভীড় জমাচ্ছে। আমি এর আগে একদিন দেখতে আসছিলাম। আজকেউ একনজর দেখতে আসছি। গরুটি দেখে খুব ভালো লাগে।
খামারে কর্মরত শ্রমিক আব্দুস শুকুর আলী বলেন, রাতদিনের প্রায় সব সময় আমি এই গরুর সঙ্গেই থাকি। দিনে তিনবার দানাদার খাবার খাওয়ানো হয়। সকাল বিকেল দুইবার গোসল করানো হয়। গরুটি খুবই শান্ত প্রকৃতির। গরুটিকে সজিব ভাই খুবই যত্ন নিয়ে লালন পালন করেছেন।
দীর্ঘদিন ধরে সন্তানের মতো লালন পালন করতে গিয়ে ষাঁড় গরুটির মায়ায় পড়েছেন পরিবারের লোকজন। এখন বিক্রি করতে গিয়ে আবেদ আপ্লুত তারা। চালচলনে শান্তশিষ্ট হলেও, অপরিচিত মানুষ দেখলে রেগে যায়।
সজিবের মা বিলকিস আক্তার বলেন, করোনর মধ্যে ছেলে যখন ঢাকা থেকে ছুটিতে বাড়িতে চলে আসল। শখের বসে তখন ছেলে একটি গরু কিনে পালন করতে থাকে। খুব আদরে পালন করেছে গরুটি। খুবই শান্ত স্বভাবের। চাঁদ উঠার পর থেকে আমাদের আর ভালো লাগছে না। গরুটি বাড়ি থেকে কিনে নিলে আরও খারাপ লাগবে। তবে নিয়ম যে বিক্রি করে দিতেই হবে। গরু হিসেবে আমার ছেলে বেশি দাম চায়নি। মাত্র ১০ লাখ টাকা দাম চেয়েছে ছেলে। যদি কোন ব্যক্তি গরুটিকে কেনেন তাহলে আমার ছেলে এই টাকা দিয়ে বড় একটি খামার করতে পারবে।
সজিব আহমেদ জানান, পাবনার ফরিদপুরের এই অঞ্চলে এমন কোনো বাড়ি পাবেন না যেখানে গরু নাই। প্রতিটি বাড়িতে কমপক্ষে ২০ টি থেকে ১০০ টি করে গরু আছে। করোনার সময় ঢাকা থেকে ফিরে খামারের সঙ্গে যুক্ত হই। ডেইরি খামারের পাশাপাশি ষাড় গরু লালন-পালন শুরু করি। প্রায় সাড়ে তিন বছর আগে দেড় লাখ টাকা দিয়ে এই গরুটাকে নিয়ে আসি। শখ করে গরুটির নাম রাখি সুলতান সুলেমান।  ‘প্রচন্ড গরমেও সে শান্ত, কোনো অসুস্থ্যতা নেই। টিভি সিরিয়াল সুলতান সুলেমানের ভক্ত হওয়ায় সজিব ভালবেসে ষাঁড়টির নাম দিয়েছেন সুলতান সুলেমান। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তারা মেপে জানিয়েছেন গরুটির ওজন ১৩শ’ ৮০ কেজি। উচ্চতায় ৬ ফুট, লম্বায় সাড়ে ৮ ফুট থেকে ৯ ফুট।
সজিব আরও জানান, আমি যেহেতু স্টুডেন্ট মানুষ, বর্তমান বাজেটটা বুঝি তাই নিরীক্ষা করে গরুটার একটা দাম নির্ধারণ করেছি। মাত্র ১০ লাখ টাকা দাম চাচ্ছি। কেউ যদি নেয় তাহলে তার কোনো লোকসান হবেনা। এই টাকা দিয়ে বড় একটি খামার করার পরিকল্পনা করছি। এখন পর্যন্ত আশানুরূপ দাম কেউ বলেনি। অনেকে বললেও তেমন নিতে আগ্রহ প্রকাশ করেনি। তবে দুএকদিনের মধ্যে গরুটি বিক্রি হয় যাবে বলে আশা প্রকাশ করেন।
ফরিদপুর উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার বলেন, প্রাণী সম্পদ বিভাগ কলেজছাত্র সজিবের বড় আকারের গরু পালনে পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। আগামীতেও সহযোগিতা করা হবে।
তিনি আরও বলেন, ‘শাহীওয়াল আর হলেস্টান ফিজিয়ান শংকর জাতের ষাঁড় সুলতান সুলেমানের শরীরে চর্বি নেই। যিনি কিনবেন তিনি লাভবান হবেন। এত বড় গরু এত কম দামে সহজে পাওয়া যাবে না। খামারী সজিব আশানুরূপ দাম পাবেন বলে আশা করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park