1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনা সরকারি নার্সিং কলেজের উদ্যোগে দিনব্যাপী চাকুরীর মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
স্বাস্থ্যখাতে দক্ষ নার্স তৈরির লক্ষ্যে পাবনা সরকারি নার্সিং কলেজে দিনব্যাপী চাকুরীর মেলা ( জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী  কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ জব ফেয়ারে পাবনা জেলার বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অংশগ্রহণ করে। সর্বোচ্চ চাকুরীদাতা পাবনা শিমলা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

‎পাবনা সরকারি নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর ইসতেয়াক হোসেনের সঞ্চালনায় ও অধ্যক্ষ মোছা: জীবন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রুহুল কুদ্দুস।

‎বিশেষ অতিথি ছিলেন, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক প্রফেসর মো: লুৎফর রহমান,

‎পাবনার ২৫০ শয্যার হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ রফিকুল হাসান,  রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ আখতারা বেগম।

‎এছাড়াও পাবনা সরকারি নার্সিং কলেজের ইনস্ট্রাক্টর  রফাকা তাজনীন, সুলতান মাহমুদ, আব্দুল হামিদ,আমজাদ হোসেন, রিমা খাতুন সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

‎এই জব ফেয়ারে সদ্য পাস করা শিক্ষার্থীদের পাশাপাশি চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরাও অংশগ্রহণের সুযোগ পায়। এতে প্রতিষ্ঠানগুলো সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করে এবং যোগ্য প্রার্থীদের চাকরির প্রাথমিক প্রস্তাব দেয়।

‎অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ জীবন নেছা বলেন, “এই জব ফেয়ারের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং স্বাস্থ্যখাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা।” তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

‎জব ফেয়ারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতে এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা। তারা আরও বলেন,  প্রাণবন্ত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে আমাদের অনেক অভিজ্ঞতা ও হয়েছে। ইনশাআল্লাহ বেকার সমস্যা দূর করতে এমন আয়োজন কাজে দিবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park