1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

কোরবানীর গরু আনতে গিয়ে পদ্মায় ডুবে প্রাণ গেলো কৃষকের

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুন, ২০২৪
পাবনার ঈশ্বরদীতে কোরবানীর গরু বাড়িতে আনতে গিয়ে আবু হোসেন সরদার কালু (৫৫) নামে এক কৃষক নদীতে ডুবে মারা গেছেন। রোববার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আরামবাড়িয়া এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত আবু হোসেন সরদার কালু উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে ও ঈশ্বরদী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারের চাচাতো ভাই।
সাঁড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আবু হোসেন সরদার কালুর ভাতিজা মোস্তাফিজুর রহমান স্বজন সরদার বলেন, পদ্মা নদীর আরামবাড়িয়া চরে সকালে কোরবানীর গরু আনতে যান আবু হোসেন কালু চাচা। গরু নিয়ে নদী পারাপাড়ের সময় গরু দৌড়ে নদীতে ঝাঁপ দেয়। এসময় কালু সরদার চাচা গরু ধরতে নদীতে নামলে তিনি হঠাৎ ডুবে যান। আমাদের ধারণা তিনি গরু দৌড়ে ধরতে গিয়ে নদীতে নামার পর স্ট্রোক করেন। তারপর তাকে দ্রুত উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মালেকুল আফতাব বলেন, আবু হোসেন সরদার কালুকে হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা গেছেন। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,  পদ্মা নদীতে ডুবে কৃষক আবু হোসেন সরদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park