1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

পাবনায় ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
পাবনায় রেললাইন পারাপার হওয়ার সময় ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মোছা. ছকিনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (২১) সকাল ৯ টার দিকে সদরের সাদুল্লাপুর ইউনিয়নের ঘরেরভিটা নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা সাদুল্লাপুর ইউনিয়নের খালিশপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে বৃদ্ধা এই নারী রেললাইন দিয়ে হাটতেছিল। খালিশপুর থেকে হেঁটে হেঁটে ঘরেরভিটা নামক স্থানে পৌঁছালে রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী ঢাকারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এসময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ রেলওয়ে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে আসেন।
স্থানীয়রা আরও জানান, মাঝেমধ্যেই এই রুটে ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে মানুষ মারা যাচ্ছে।  দু-এক জায়গা ছাড়া কোথায় কোন গেটম্যান নেই। ঝুকিপূর্ণ হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। প্রতিটি পারাপারের জায়গায় গেটম্যান দেওয়ার দাবি জানান।
ঈশ্বরদী রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী রেললাইন ক্রস করেছিল। সঙ্গে সঙ্গে আবারও ক্রস করলে ট্রেনে কাটা পড়ে। ঘটনা একটু আগে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে আমরা রওয়ানা দিয়েছি। পরে বিস্তারিত জানাতে পারব।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park