1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনায় সময় টিভির প্রতিনিধির বাড়িতে হামলা-ভাংচুর

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে পাবনায় সময় টেলিভিশনের প্রতিনিধি সবুজ মোল্লার বাড়িতে দুই দফায় হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (২১ জুন) সন্ধ্যা ও রাতে ঈশ্বরদী উপজেলার ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক সবুজ মোল্লার ছোট ভাই ছুরিকাহত হয়েছেন।
সাংবাদিক সবুজ মোল্লার অভিযোগ, ঈদের পরদিন তার বাড়ি থেকে একটি ছাগল চুরি করে জয়নাল হোসেন নামের এক ব্যক্তি। জয়নাল ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক বর্তমানে বিএনপি কর্মী সাগর হোসেন রনির চাচা।
খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায় জয়নাল হোসেন ছাগল চুরি করেছেন। শুক্রবার সন্ধ্যায় তার কাছে জানতে চাওয়া হলে তিনি স্বীকার করে বলেন অমুকের বাড়িতে ছাগল আছে নিয়ে আয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জয়নাল হোসেন দেখে নেবার হুমকি দিয়ে চলে যায়।
সন্ধ্যার পর সাগর হোসেন রনির নেতৃত্বে ৩০-৩৫ জন বিএনপির কর্মী সাংবাদিক সবুজ মোল্লার বাড়িতে হামলা চালায়। এরপর রাত সাড়ে নয়টার দিকে আবারো হামলা ভাংচুর চালায় তারা। এ সময় গোয়ালঘর থেকে একটি গরু লুট করে নিয়ে যায় হামলাকারীরা। তাদের বাধা দিতে গেলে সাংবাদিক সবুজ মোল্লার ছোট ভাই ইমন মোল্লা (২০) কে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।  অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কথা বলার জন্য অভিযুক্ত সাগর হোসেন রনির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park