1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

সুজানগরে পরাজিত‌ প্রার্থীর সমর্থকদের হামলায় সাংবাদিক আহত 

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
পাবনার সুজানগর উপজেলায় খুনের ঘটনায় সংবাদ সংগ্রহে যাওয়ার পথে উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের হামলায় সেলিম মোর্শেদ‌ রানা নামের এক সাংবাদিক আহত হয়েছেন। তাকে কাশিনাথ কিসেন্ট  হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (২১ জুন) রাতে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের উত্তর রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেলিম মোর্শেদ‌ রানা আনন্দ টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি এবং উপজেলার হাটখালি ইউনিয়নের হাটখালি গ্রামের মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, রানীনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে আলামিন মিয়া নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। সদ্য সমাপ্ত উপজেলা নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে, এবং এলাকার কয়েকটি বাড়িতে আগুন দেওয়া ও লুটতরাজের এমন তথ্যের ভিত্তিতে সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে রওনা দেন সেলিম মোর্শেদ রানা সহ কয়েকজন সাংবাদিক, ঘটনাস্থলের একটু দূরে পৌঁছা মাত্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরেন উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকরা। তার পরিচয় জানার পরও তাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করা হয়। এসময় আশপাশের লোকজন ও অন্যান্য সাংবাদিক এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
সাংবাদিক সেলিম মোর্শেদ রানা মুঠো ফোনে বলেন, শাহীন গ্রুপের লোক নিহত হওয়ায় সন্ধ্যা রাতে ওই এলাকায় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করছে এবং কয়েকটি বাড়ি থেকে গবাদিপশু সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটতরাজ করছে। এমন  সংবাদ পাওয়া গেলে আমরা কয়েকজন সাংবাদিক ওখানে যাই, ওখানে পৌঁছামাত্র পিছন থেকে অতর্কিতভাবে  আমার উপর হামলা করে।
এবিষয়ে পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বলেন, আমরা বিষয়টি শুনেছি , কিন্তু লিখিত অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে এব্যাপারে পরাজিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ৮ মে সুজানগর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনকে পরাজিত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব। এরপর থেকে উপজেলায় প্রায় শতাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় একে অপরকে দায়ী করে অভিযোগ তুলেছেন শাহীনুজ্জামান শাহীন ও আব্দুল ওহাব।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park