1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎ ফরিদপুরের মৎস্য কর্মকর্তার দায়িত্বহীনতায় বেপরোয়া নিষিদ্ধ জালের সিন্ডিকেট পাবনায় নদীতে বালু উত্তোলন নিয়ে দুইগ্রুপের সংঘর্ষ, বিএনপি কর্মী নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ড. আব্দুল আলিম শিকদারকে সংবর্ধনায় সিক্ত করল গ্রামবাসী দাপুনিয়ায় তরুণীকে অপহরণের সাক্ষী দেওয়ায় বিরোধ, ৭ জনকে কুপিয়ে আহত সাদুল্লাপুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ‎

এবার বিশ্বকাপে চোখ বাংলাদেশি আম্পায়ারের

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপে আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। পুরো টুর্নামেন্টজুড়ে বেশ দক্ষতার সঙ্গে পালন করেছেন নিজের দায়িত্ব। ছিলেন ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচেও। এশিয়া কাপ শেষে এই সাবেক ক্রিকেটারের চোখ এখন ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে।

এশিয়া কাপ থেকে দেশে ফিরে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে হাজির হন জেসি। এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিশ্বকাপে আম্পায়ারিং করার ইচ্ছা পোষণ করেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আশাবাদী, স্বপ্ন সেটাই দেখছি। বিসিবিও আশাবাদী। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হচ্ছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। সুযোগ আছে। বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ, সেই স্বপ্নটা সবাই দেখে।’

জেসি আরো বলেন, ‘যেমন চিন্তা করে গিয়েছি, তার চেয়ে ভালো কেটেছে। এশিয়া কাপের প্রথম ম্যাচটা ছিল ভারত-পাকিস্তানের। ম্যাচটা খুব ভালো হয়েছে। প্রথম ইম্প্রেশনটা খুব ভালো হওয়ায় সেটা হয়তো এশিয়া কাপের ফাইনাল ম্যাচটাও পেতে সাহায্য করেছে।

মেয়েদের এশিয়া কাপের ফাইনাল থেকেও বেশি চাপ বাংলাদেশের প্রিমিয়ার লিগ ম্যাচে এমনটাই মনে করেন জেসি। তিনি বলেন, ‘আমার মনে হয় ভারত-পাকিস্তান বা এশিয়া কাপের ফাইনাল ম্যাচের থেকে আমাদের ডিপিএলেই বেশি চাপের ম্যাচ থাকে। আমি এটা মনে করেই সেখানে গিয়েছি। যে কারণে আমি ওই ম্যাচগুলো উপভোগ করেছি, চাপ অনুভব করিনি।’

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park