1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সবজি-মাছ-ডিমে স্বস্তি, চালের দাম চড়া

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে দেখা দিয়েছিল অস্থিরতা। লাগামহীন হয়ে উঠেছিল মাছ, মাংস, ডিম, সবজির দাম। পরে সরবরাহ কিছুটা স্বাভাবিক হওয়ায় বাজারে পণ্যমূল্যে অস্থিরতা কেটেছে। তবে এখনো ফেরেনি স্বস্তি। বাজারগুলোতে এখন চলছে ক্রেতার খরা।

গতকাল শুক্রবার রাজধানীর আফতাবনগর, রামপুরা, খিলগাঁও, সিপাহীবাগ ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিম, মাছ ও সবজির দাম কিছুটা কমেছে। তবে চড়া দামে বিক্রি হচ্ছে চাল।

প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ৫-৪০ টাকা পর্যন্ত কমেছে। এদিন প্রতি কেজি বেগুন ৬০-৮০ টাকা, করলা ৬০-৮০ টাকা, কাঁকরোল ৫০-৭০ টাকা, পটোল ৪০-৬০ টাকা, ঢ্যাঁড়স ৪০-৫০, চিচিঙ্গা ৫০-৬০, কচুর মুখি ৬০-৯০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে। তবে দেশি শসা, বরবটি, গাজর, টমেটো শতকের ওপরে বিক্রি হয়েছে। কাঁচা পেঁপে, মিষ্টিকুমড়া ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

রামপুরা বাজারের সবজি বিক্রেতা আল আমিন বলেন, এই সপ্তাহে সবজির দাম অনেক কম। কিন্তু বাজারে বেচাকেনা নেই। মানুষই তো নেই।

গতকাল বাজারে দেশি পেঁয়াজ ১১০-১২০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। আলু আগের মতোই, ৬০-৬৫ টাকা কেজি। মাছের দাম কিছুটা কমেছে। ছোট রুই প্রতি কেজি ২০০-২২০ টাকা, মাঝারি রুই ৩৩০-৩৫০, চাষের কই মাছ ১৮০, পাঙাশ ১৯০-২০০, তেলাপিয়া ২৩০-২৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে ইলিশের দাম এখনো চড়া। এক কেজির ইলিশ ১৭০০-২০০০ টাকা এবং ছোট ইলিশ বিক্রি হয়েছে ৯০০-১১০০ টাকা কেজি দরে। ডিমের দাম সপ্তাহের ব্যবধানে কিছুটা কমে ১৪৫-১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকা কেজি দরে।

কারওয়ান বাজারে আসা ক্রেতা শামসুল ইসলাম বলেন, অন্যান্য মাছের দাম একটু কম, কিন্তু ইলিশ এখনো বেশি। ইলিশ কেনার ইচ্ছা ছিল। কমে পেলাম না। তাই রুই কিনলাম।

এদিকে মাসখানেক ধরে বাজারে চালের দাম বাড়ছে। শুক্রবার প্রতি কেজি স্বর্ণা-ব্রি ২৮ ৫৮-৬২ টাকা, মিনিকেট ৭২-৮০ টাকা ও নাজিরশাইল ৭৫-৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park