1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় টানা ১৫ দিন বন্ধ থাকার পর অবশেষে কাল রোববার (৪ আগস্ট) খুলছে প্রাথমিক বিদ্যালয়।  তবে এদিনও দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌরসভা এলাকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে।  গত ৩১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, শুক্রবার (২ আগস্ট) হবিগঞ্জ, নোয়াখালী, পাবনা, যশোরসহ বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। এমন প্রেক্ষাপটে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বহাল আছে কি না, তা জানতে উদগ্রীব অভিভাবক ও শিক্ষকরা।

বিষয়টি নিয়ে শনিবার (৩ আগস্ট) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জাগো নিউজকে জানান, প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বহাল আছে।

মাহবুবুর রহমান তুহিন বলেন, ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী পৌর এলাকা বাদে অন্যান্য সব জেলায় প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত বহাল আছে। নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে।

৩১ জুলাইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহ আগামী ৪ আগস্ট রোববার থেকে শ্রেণি কার্যক্রম অনুমোদিত সময়সূচি অনুযায়ী চলবে।

এতে আরও বলা হয়, আদেশের আওতাভুক্ত সব জেলায় চলমান কারফিউয়ের সময়সীমা বিবেচনায় রেখে শিখন-সময় সমন্বয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থানীয় বাস্তবতার আলোকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত দিতে পারবেন।

কোটা সংস্কার আন্দোলন সহিংসতায় রূপ নিলে গত ১৭ জুলাই রাতে দেশের ৮টি সিটি করপোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। ১৯ জুলাই রাতে সারাদেশে কারফিউ জারি করা হয়। নামানো হয় সেনাবাহিনী। এরপর থেকে সারাদেশের সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park