1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

সুজানগরে মুখ-পা বাঁধা কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

পাবনার সুজানগর উপজেলায় নুরুল ইসলাম নুরু (৫৫) নামে এক কৃষকের মুখ-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার কাচুরী গ্রামে নিজ বাড়ির পেছনে আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ পাওয়া যায়। নিহত নুরু ওই গ্রামের মৃত আব্দুর রশিদ খানের ছেলে।

নিহতের স্বজনরা বলেন, বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে বাড়ি থেকে স্থানীয় কুড়িপাড়া বাজারের উদ্দেশ্যে বের হন নুরু। অনেক রাত হলেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু রাতে বাড়ি ফেরেননি তিনি। ভোরে তার লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য লাশটি পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

সুজানগর থানা পুলিশের পরিদর্শক জালাল উদ্দিন বলেন, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। হত্যা নাকি আÍহত্যা,  ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park