1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

১০ বছর পর সিএনজি চালক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
পাবনা আমিনপুর থানায় সিএনজি চালক ইমরুল কায়েস ইমরান হত্যা মামলায় ৫ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ২৫ হাজার টাকা আর্থিক জরিমানা ও অনাদায়ে এক বছরের জেল দিয়েছে পাবনা স্পেশাল জজ আদালত।
সোমবার (১২ আগস্ট) দুপুরে পাবনা স্পেশাল বিশেষ জজ আদালতের বিচারক সিনিয়র জেলা জজ আহসান তারেক এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট দেওয়ান মজনুল হক (পিপি)
আসামিদের মধ্যে জগনাথপুর গ্রামের আবুল কালাম (৩৫), মোকছেদ আলী (৪৫), মুক্তার হোসেন (৩৫) এই তিনজন আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুজন রাজনারায়ন পুর গ্রামের আপেল মাহমুদ (৪১) ও জাহিদ (৫০) নামে দুজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে ১৪ জুলাই রাতে ইমরানকে ফোন করে সিএনজি ভাড়া নেয় একই গ্রামের জগন্নাথপুর গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল কালাম। পরে আবুল কালাম কাশিনাথপুর বাজার থেকে তার সহযোগী চারজনকে তুলে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে হত্যা করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। ঘটনার একদিন পর ১৬ জুলাই আমিনপুর থানা চক কৃষ্ণপুর মুজিব বাঁধের পাশে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে লাশটি উদ্ধার করেন।
এদিকে বিষয়টি জানাজানি হলে নিহত ইমরুলের বাবা কালু সরদার তার ছেলে ইমরুলের লাশ বলে সনাক্ত করেন। ঘটনার একদিন পরে  ইমরুলের বাবা কালু সরদার আমিনপুর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে মামলার প্রধান আসামি আবুল কালামকে আটক করে ১৬৪ ধারায় জবানবন্দী নেয়। দীর্ঘ ১০ বছর মামলা পরিচালনা করে বিচারক সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে এই রায় ঘোষণা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park