1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবনার কেন্দ্রীয় ট্রাফিক বক্স এখন শহিদ চত্বর

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের কেন্দ্রীয় ট্রাফিক বক্স শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে এখন অনেক বেদনার এবং স্মৃতিময় স্থান। কেননা গত ৪ আগস্ট দুপুরে এই ট্রাফিক বক্স চত্বরের কাছেই দুর্বৃত্তদের গুলিতে নিহত হন কোমলমতি ২ শিক্ষার্থী। তাই শিক্ষার্থীরা এটির নামকরণ করেছেন শহিদ চত্বর।

এই শহিদ চত্বরকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নানা কর্মকাণ্ড চলছে। তারা এখানে ঘষামাজা ও পরিষ্কার করে আলপনাসহ পুরো ট্রাফিক বক্সকে রং দিয়ে বেদনার নানা আলপনায় ফুটিয়ে তুলেছেন। এখানে তারা ট্রাফিকের কাজও করছে পরিপক্বভাবে।

কথা হয় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের অন্যতম সংগঠক এবং ৪ আগস্ট গুলিতে আহত হয়ে বেঁচে যাওয়া শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফির সঙ্গে। তিনি জানান, ৪ আগস্ট তারা ট্রাফিক মোড়সহ মধ্য শহরের এই এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাদের সমাবেশে গুলিবর্ষণ করলে ২ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন।

নিহতরা হলেন- সদর উপজেলার ব্রজনাথপুর (বেতেপাড়া) গ্রামের মো. কালামের ছেলে মো. মাহাবুব রহমান নিলয় (১৭) এবং দোগাছির বলরামপুরের জালাল উদ্দিনের ছেলে জাহিদুল (১৯)। তাদেরই স্মরণে আমরা এই ট্রাফিক মোড়কে শহিদ চত্বর নামকরণ করেছি।

শিক্ষার্থী নাজনিন বলেন, এটি আমাদের অনেক বেদনার এবং স্মৃতির একটি জায়গা। আমরা এটিকে শোকে এবং শক্তিতে জিইয়ে রাখতে চাই।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park