1. admin@dailypabna.com : admin :
  2. pgzgfidkua@auwbd.com : pavvabu0fl 5b9oqytxa1 : pavvabu0fl 5b9oqytxa1
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট উদ্বোধনী ম্যাচ বাঁধের হাটে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি, নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ সাঁথিয়ায় সীমানা নির্ধারণের পরও ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জেলা কমিটি গঠন পাবনা টাউন গার্লস স্কুলে আত তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ হেমায়েতপুরে বর্ষা মৌসুমে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ভাঙনের শঙ্কায় কৃষিজমি জুলাই রাজবন্দী অ্যালায়েন্সের পাবনার আহবায়ক আব্দুল্লাহ তন্ময়, সদস্য সচিব সাগর ‎ পাবনায় কবি ফররুখ আহমদ এর জন্মজয়ন্তী উপলক্ষে  আলোচনা সভা ও কবিতা আসর হৃদরোগে আক্রান্ত সাংবাদিক মুস্তাফিজুর রহমান রাসেল; উন্নত চিকিৎসায় খাজা ইউনুস আলী মেডিকেলে, সবার কাছে দোয়া কামনা পাবনায় কবি বন্দে আলী মিয়ার মৃত্যুবার্ষিকীতে সমাধিস্থলে ফাতেহা পাঠ কর্মসূচি ‎

পাবিপ্রবিতে ২৪ ঘণ্টার মধ্যে সব রাজনীতি নিষিদ্ধের আল্টিমেটাম

দৈনিক পাবনা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আগামী ২৪ ঘণ্টার ভেতরে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সব প্রকার লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

আজ সোমবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করে ২৪ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে সব প্রকার রাজনীতি নিষিদ্ধসহ ১৩ দাবি পেশ করেন।

শিক্ষার্থীদের ১৩ দাবি হলো- ১. আগামী ২৪ ঘণ্টার মধ্যে ক্যাম্পাসে সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি (ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী) নিষিদ্ধ ঘোষণা করে অফিস আদেশ জারি করতে হবে। ২. দ্রুত সময়ের ক্লাস, পরীক্ষা তারিখ ঘোষণা ও আবাসিক হলসমূহ খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, পরিবহন পুলের প্রশাসক, ক্যাফেটেরিয়া প্রশাসক, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকে বদলি করতে হবে। ৪. দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ গঠন ও নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫. বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাধারণ শিক্ষার্থীদের সাথে মাসিক মতবিনিময় সভা করতে হবে। ৬. মেডিক্যাল সেন্টারে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু ও সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।

৭. নামাজের বিরতি (যোহরের নামাজ) রেখে ক্লাস রুটিন প্রণয়ন এবং মসজিদে মেয়েদের নামাজের স্থান সংস্কার করতে হবে। ৮. যে সব বিভাগে এখনো সেশনজট বিদ্যমান, সে সকল বিভাগে সেশনজট নিরসনে প্রতি সেমিস্টার তিন (৩) মাসের মধ্যে শেষ করতে হবে। ৯. ক্লাস চলাকালীন বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে। ১০. বিশ্ববিদ্যালয়ের সকল বিজ্ঞাপন ক্যাম্পাস সাংবাদিকদের মাধ্যমে দিতে হবে।

যে সব পত্রিকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নিয়োগ দিবে না, সে সকল পত্রিকায় বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞাপন দেওয়া বন্ধ করতে হবে। ১১. ক্যাম্পাস থেকে রাতের শেষ বাস ছেড়ে যাওয়ার সময় অব্দি লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া খোলা রাখতে হবে। ১২. নির্মীয়মাণ আবাসিক হল, একাডেমিক ভবনের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করে চালু করতে হবে। ১৩. অতি দ্রুত সময়ের মধ্যে সমাবর্তনের আয়োজন করতে হবে।

উপাচার্যের সঙ্গে দেখা শেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, আমরা আগামী ২৪ ঘণ্টার ভেতরে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ সব প্রকার লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি।

ম্যাম এই কাজটি আমাদের দ্রুত করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। একই সাথে আমরা আগামী ২৪ ঘণ্টার ভেতরে রেজিস্ট্রার, প্রক্টরসহ প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, পরিবহন পুলের প্রশাসক, ক্যাফেটেরিয়া প্রশাসক, জনসংযোগ দপ্তরের অতিরিক্ত পরিচালক, শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালকে বদলি করার আল্টিমেটাম দিয়েছি। তবে উপাচার্য ম্যাম এখন প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক এবং পরিবহন পুলের প্রশাসককে পরিবর্তন করে দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেছেন এবং বাকিগুলো পর্যায়ক্রমে করে দেওয়ার কথা জানিয়েছেন।

শিক্ষার্থীদের সাথে আলাপ শেষে উপাচার্য বলেন, আমি দাবিদাওয়াগুলো মেনে নেওয়ার আশ্বাস দিচ্ছি। তবে সবগুলো দাবি এক সাথে পূরণ করতে পারব না।  পর্যায়ক্রমে দাবি দাওয়াগুলো পূরণ করতে চেষ্টা করব।

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্বসংরক্ষিত © ২০২৪ দৈনিক পাবনা
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park